সুবর্ণভূমি ডেস্ক
সাতক্ষীরার শ্যামনগরে লোকাল বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে সাগর আলী (৫০) নামে এক ইজিবাইকচালক নিহত হয়েছেন।
সোমবার (২ নভেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার বংশীপুর লস্কর পাম্পসংলগ্ন সোনার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাগর আলী ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের শওকত আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভেটখালী থেকে ছেড়ে আসা শ্যামনগর-কালীগঞ্জগামী একটি লোকাল বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ইজিবাইকচালক সাগর আলী গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।