যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

তরুণদের মাঠমুখী করতে যশোরে ছাত্রদলের ক্রীড়া সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর,২০২৬, ০৯:০৭ এ এম
তরুণদের মাঠমুখী করতে যশোরে ছাত্রদলের ক্রীড়া সামগ্রী বিতরণ

তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা এবং মাদকসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে যশোরে জার্সি ও ফুটবল বিতরণ করা হয়েছে।

যশোর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম টিপুর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। আয়োজকেরা জানান, তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পাশাপাশি মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে তরুণদের দূরে রাখতে তাদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রদলের সদস্যসচিব শাহ নেওয়াজ ইমরান, যুগ্ম আহ্বায়ক মাসুদ কাইসার ইস্তি, ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি সাকিব রাইহান, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন মিলনসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় বক্তারা তরুণদের নিয়মিত খেলাধুলায় অংশ নেওয়ার আহ্বান জানান। তারা বলেন, সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা প্রয়োজন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)