যশোর, বাংলাদেশ || শনিবার, ২৯ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : শুক্রবার, ২৮ আগস্ট,২০২৬, ০২:৪৬ পিএম
জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

ভারত ক্রিকেট দলের আসন্ন বাংলাদেশ সফর ঘিরে আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে। চলতি বছরের সেপ্টেম্বরে নির্ধারিত দ্বিপক্ষীয় সিরিজটি সময়মতো আয়োজন নিয়ে সংশয় দেখা দেওয়ায় আগামী বছরের জানুয়ারিতে সফরটি অনুষ্ঠিত হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের এক সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বরের পরিবর্তে সিরিজটি আগামী বছরের শুরুর দিকে আয়োজনের জন্য উপযুক্ত সময় খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) মধ্যে আলোচনা চলছে।

বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, দুই দেশের ক্রিকেট বোর্ড ও ভারত সরকারের মধ্যে সফরসংক্রান্ত আলোচনা অব্যাহত রয়েছে। জানুয়ারিতে সিরিজটি আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে।

পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রামে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিসিবি সভাপতি তামিম ইকবাল এ বিষয়ে সাংবাদিকদের বলেন, সিরিজটি নিয়ে দুই বোর্ডের মধ্যে ইতিবাচক আলোচনা চলছে। সফলভাবে আয়োজনের জন্য ম্যাচের তারিখে কিছু পরিবর্তন আসতে পারে।

বর্তমানে দুই দেশের ক্রিকেট বোর্ড সিরিজটির নতুন চূড়ান্ত সময়সূচি নির্ধারণে সমন্বিতভাবে কাজ করছে। তবে সফর চূড়ান্ত হওয়ার বিষয়ে এখন পর্যন্ত বিসিসিআইয়ের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)