পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছা উপজেলা ক্রীড়া সংস্থার সাত সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরীকে সভাপতি এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক এসএম এনামুল হককে সদস্যসচিব করা হয়েছে।
২৪ আগস্ট নির্বাহী পরিচালক (এনডিসি) দৌলতুজ্জামান খান এ কমিটির অনুমোদন দেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন-পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আউয়াল কবির, উপজেলা মহিলা ও শিশুবিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কুতুবউদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস এবং স্থানীয় ক্রীড়াবিদ ও বিএনপিনেতা জামিলুর রহমান (রানা)।
নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর পাইকগাছার ক্রীড়া কার্যক্রমকে আরও বেগবান করা, বিভিন্ন খেলাধুলার আয়োজন এবং স্থানীয় পর্যায়ের প্রতিভাবান ক্রীড়াবিদদের উৎসাহিত করতে কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।