স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরে সন্ত্রাসী হিসাবে পরিচিত আব্দুল কাদের ওরফে বোমা কাদেরকে আটক করেছে পুলিশ। তিনি শহরের চাঁচড়া রায়পাড়ার আব্দুল মজিদের ছেলে।
কোতোয়ালি থানার ওসি মাসুম খান জানিয়েছেন, বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যার দিকে শহরের রেল রোডস্থ ব্যাংক কর্পোরেট শাখার সামনে থেকে আব্দুল কাদেরকে আটক করা হয়।
তার বিরুদ্ধে বিগত স্বৈরাচারের আমলে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ বহু অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি মামলাও আছে। পুলিশ তার বর্তমান কর্মকাণ্ড তদন্ত করে দেখছে।