যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শার্শায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শুক্রবার, ২৮ আগস্ট,২০২৬, ০৭:১৯ এ এম
আপডেট : শুক্রবার, ২৮ আগস্ট,২০২৬, ০৭:৩৩ এ এম
শার্শায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

যশোরের শার্শা উপজেলায় অভিযান চালিয়ে একটি 'সিক্স পয়েন্ট সেভেন এমএম' বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৯টার দিকে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)'র একটি টহলদল শার্শা উপজেলার অগ্রভুলট দক্ষিণপাড়ায় এ অভিযান পরিচালনা করে। যার কোন মালিক সনাক্ত করতে পারেনি বলে বিজিবি'র পক্ষ থেকে দাবি করা হয়েছে।

উদ্ধার করা পিস্তলের গায়ে 'মেড ইন ইতালি' লেখা রয়েছে বলে বিজিবি'র পক্ষ থেকে জানানো হয়েছে।

বিজিবি সূত্র আরও জানায়, উদ্ধার হওয়া অস্ত্র ও ম্যাগাজিনের আনুমানিক মূল্য ১ লাখ ৫ হাজার টাকা। উদ্ধার করা অস্ত্র ও ম্যাগাজিন শার্শা থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)