স্টাফ রিপোর্টার
, যশোর
দৈনিক লোকসমাজের রূপদিয়া প্রতিনিধি ও রূপদিয়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আলমগীর কবির ইন্তেকাল করেছেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বৃহস্পতিবার মাগরিববাদ যশোর সদর উপজেলার রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমি স্কুল মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার নিজ বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালীতে দাফন করা হয়।
তিনি স্ত্রী ও সন্তানসহ অনেক অনুসারী রেখে গেছেন। তার নামাজে জানাজায় লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস সালামসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এর আগে সুচিকিৎসার জন্য লোকসমাজের নির্বাহী সম্পাদক এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সাংবাদিক আলমগীর কবিরকে রাজধানীতে নেওয়ার ব্যবস্থা করেন। সেখানে তিনি আলমগীরের চিকিৎসার খোঁজ-খবরও নেন।