যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

প্রেসক্লাব যশোরের সদস্যপদ প্রদানে সাংবাদিক ইউনিয়ন যশোরের সন্তোষ প্রকাশ

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশ : বৃহস্পতিবার, ২৭ আগস্ট,২০২৬, ০৯:২৩ পিএম
প্রেসক্লাব যশোরের সদস্যপদ প্রদানে সাংবাদিক ইউনিয়ন যশোরের সন্তোষ প্রকাশ

যশোরের ২৮ জন সাংবাদিককে প্রেসক্লাব যশোরের নতুন সদস্যপদ প্রদান এবং একজনকে তার সদস্যপদ ফিরিয়ে দেওয়ায় সন্তোষ প্রকাশ করেছে সাংবাদিক ইউনিয়ন যশোর। সংগঠনের সোচ্চার আন্দোলনের ফলশ্রুতিতে এই সদস্যপদ প্রাপ্তি সম্ভব হয়েছে বলে মনে করে সাংবাদিক ইউনিয়ন যশোর।

এই ধারা অব্যাহত রেখে এখনো যারা সদস্যপদ পাওয়ার যোগ্য অথচ পাননি তাদেরকে পরবর্তী কমিটি দ্রুততার সাথে সদস্যপদ প্রদান করবে বলেও আশা প্রকাশ করে সাংবাদিক ইউনিয়ন যশোর।

প্রেসক্লাব যশোরের নতুন সদস্যদেরকে আন্তরিক অভিনন্দনও জানিয়েছে সাংবাদিক ইউনিয়ন যশোর। আশা প্রকাশ করছে, নতুন সদস্যরা ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানের ঐক্য ও মর্যাদা অক্ষুণ্ন রাখতে সচেষ্ট থাকবেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) এক যৌথ বিবৃতিতে সংগঠনের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এস এম ফরহাদ বলেন, প্রেসক্লাব যশোর হচ্ছে যশোরের সাংবাদিকদের ঐক্যের প্রতীক। এখানে কর্মরত সাংবাদিকরা সদস্য হবেন-এটাই কাম্য।

কিন্তু, দীর্ঘদিন সদস্যপদ প্রদান না করে এক ধরনের প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছিল। যার বিরুদ্ধে সোচ্চার আন্দোলন গড়ে তোলে যশোরের পেশাদার সাংবাদিকদের সংগঠন সাংবাদিক ইউনিয়ন যশোর।

এরই ধারাবাহিকতায় বর্তমান আহ্বায়ক কমিটি যে সদস্যপদ প্রদান করেছে তাকে ইতিবাচক উল্লেখ করে এখনো যোগ্যদের মধ্যে যারা সদস্যপদ পাননি তাদেরকে পরবর্তী কমিটি দ্রুততার সাথে সদস্যপদ প্রদান করবেন বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।

সদস্যপদ প্রদানের দাবিতে সাংবাদিক ইউনিয়ন যশোরের আন্দোলনে অংশগ্রহণকারী, সহযোগী ও সমর্থন প্রদানকারী-সকলকেই ধন্যবাদ জানিয়েছেন সংগঠনের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এস এম ফরহাদ।

নেতৃবৃন্দ বলেছেন, পেশাদার সাংবাদিকদের সংগঠন হিসেবে সাংবাদিক ইউনিয়ন যশোর সবসময় পেশাগত মর্যাদা ও রুটি-রুজির আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে থাকে। আগামীতেও একই ধারা অব্যাহত থাকবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)