যশোর, বাংলাদেশ || বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর,২০২৬, ০৮:০০ পিএম
আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর,২০২৬, ০৮:৩৮ পিএম
যশোরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

যশোরে জেলা পর্যায়ে দুই দিনব্যাপী ৫৩তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকেলে যশোর জিলা স্কুলে এই প্রতিযোগিতা শেষে জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন প্রধান অতিথি হিসেবে পুরস্কার প্রদান করেন।

এসময় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ ও অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলাম।

যশোর জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন যশোর জিলা স্কুলের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন, সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনেয়ারা পারভীন, সরকারি স্কুল শিক্ষক অ্যাসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম খান, জেলা ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর প্রমুখ।

এতে বালক-বালিকাদের সাঁতার, হ্যান্ডবল, দাবা, কাবাডিসহ আটটি ইভেন্টে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা সম্পন্ন হয়। হ্যান্ডবলে বালকে যশোর জিলা স্কুল চ্যাম্পিয়ন ও চৌগাছার জে এইচ ডি মাধ্যমিক বিদ্যালয় রানার্সআপ হয়েছে। হ্যান্ডবল বালিকায় কেশবপুরের গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও সদরের কুয়াদা মাধ্যমিক বালিকা বিদ্যালয় রানার্সআপ হয়েছে। কাবাডি বালিকায় ঝিকরগাছার অমৃতবাজার মাধ্যমিক বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন ও যশোর আদর্শ বালিকা বিদ্যালয় রানার্সআপ হয়েছে। বড় বালকদের দাবা প্রতিযোগিতায় মণিরামপুরের নেহালপুর স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন ও সদরের সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয় রানার্সআপ হয়েছে। মধ্যম বালকদের দাবা প্রতিযোগিতায় যশোরের পুলিশ লাইন মাধ্যমিক চ্যাম্পিয়ন ও চৌগাছা সরকারি শাহাদত পাইলট মাধ্যমিক বিদ্যালয় রানার্সআপ হয়েছে। বড় বালিকাদের দাবা প্রতিযোগিতায় বাঘারপাড়ার গাইদঘাট মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও মণিরামপুর আদর্শ সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় রানার্সআপ হয়েছে। মধ্যম বালিকা দাবা প্রতিযোগিতায় কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন ও চৌগাছার ছারা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় রানার্সআপ হয়েছে ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)