যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

এশিয়ান গেমস নারী ফুটবলে:

উত্তর কোরিয়ার কাছে দশ গোল হজম বাংলাদেশের প্রমিলাদের

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : সোমবার, ১৪ সেপ্টেম্বর,২০২৬, ০৬:২৯ পিএম
আপডেট : সোমবার, ১৪ সেপ্টেম্বর,২০২৬, ০৭:৩০ পিএম
উত্তর কোরিয়ার কাছে দশ গোল হজম বাংলাদেশের প্রমিলাদের

এশিয়ান গেমসে নারী ফুটবলে উত্তর কোরিয়ার কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। নাগাই স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের জালে একে একে ১০ গোল দিয়েছে দক্ষিণ কোরিয়া। বিপরীতে কোনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। তাতে ১০-০ গোলের বিশাল পরাজয় নিয়ে মাঠ ছেড়েছে পিটার বাটলারের শিষ্যরা।

ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের ওপর চড়াও হয় উত্তর কোরিয়া। মাত্র পঞ্চম মিনিটেই জোন রিয়ং জং গোল করে এগিয়ে দেন দলকে। পাঁচ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ১২ মিনিটে হোয়াং ইউ ইয়ংয়ের গোলে স্কোরলাইন দাঁড়ায় ৩-০।

এরপর বাংলাদেশের রক্ষণে একের পর এক আক্রমণ চালাতে থাকে উত্তর কোরিয়া। ১৮ মিনিটে চায়ে উন ইয়ং গোল করার পর ৩৫ মিনিটে ফের জাল খুঁজে নেন প্রথমার্ধের শেষ দিকে আরও তিনবার বাংলাদেশের জালে বল পাঠায় কোরিয়া। ৪০ ও ৪৩ মিনিটে কিম কিয়ং ইয়ং জোড়া গোল করেন। বিরতির আগে ৫১ মিনিটে রি সং আ গোল করলে উত্তর কোরিয়ার লিড দাঁড়ায় ৭-০।

দ্বিতীয়ার্ধেও গোলের ক্ষুধা কমেনি উত্তর কোরিয়ার। ৬০ মিনিটে জং কুম গোল করে ব্যবধান ৮-০ করেন। এরপর ম্যাচের শেষ দিকে আরও দুই গোল হজম করে বাংলাদেশ। ৯০ মিনিটে হান জিন হংয়ের গোলে স্কোরলাইন দাঁড়ায় ১০-০।

এশিয়ান গেমসে বাংলাদেশের পরের ম্যাচের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)