যশোর, বাংলাদেশ || বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বাঘারপাড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে সভা

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ২২ এপ্রিল,২০২৬, ০৩:২৫ পিএম
বাঘারপাড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে সভা

যশোরের বাঘারপাড়া উপজেলায় 'নতুন কুঁড়ি স্পোর্টস সফলভাবে বাস্তবায়ন ও অংশগ্রহণ নিশ্চিত করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক অংশগ্রহণ করেন। 

সভায় বক্তব্য দেন সমাজসেবা কর্মকতার্ আশরাফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ভারপ্রাপ্ত আশিকুজ্জামান, শিক্ষা কর্মকর্তা ওহিদুজ্জামান, সহকারী যুব উন্নয়ন কর্মকতার্ গোলাম কুদ্দুস, কলেজ শিক্ষক মাসুদ আলম টিপু, ক্রীড়া শিক্ষক আবুল কালাম আজাদ, সাংবাদিক হুমায়ুন কবীরসহ স্থানীয় ক্রীড়ামোদী ব্যক্তিরা। 

এ সময় বক্তারা জানান, 'নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬' কর্মসূচির আওতায় উপজেলার ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের অংশগ্রহণে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, সঁাতার ও মার্শাল আর্টসহ ৮টি ইভেন্টে প্রতিযোগিতা আয়োজন করা হবে।

সভায় আরও জানানো হয়, আগ্রহী অংশগ্রহণকারীদের আগামী ২৪ এপ্রিলের মধ্যে অনলাইনের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)