যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দ্বিতীয় ওয়ানডে ক্রিকেট

নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : সোমবার, ২০ এপ্রিল,২০২৬, ০৮:৩০ পিএম
নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ

দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এ জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ ব্যবধানে সমতা এনেছে লাল-সবুজের প্রতিনিধিরা। আজ শেরেবাংলা স্টেডিয়ামে ৮৭ বল হাতে রেখে জিতেছে বাংলাদেশ।

অধিনায়ক মেহেদি হাসান মিরাজ (৮) ও তাওহিদ হৃদয় (৩০) দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে তবেই মাঠ ছাড়েন। ষষ্ঠ উইকেটে ৩২ রানের হার না মানা পার্টনারশিপ গড়ে দুজন।

লক্ষ্য তাড়া করতে নেমে ৪ ওভারের মধ্যে দলীয় ২১ রানে সাইফ হাসান ও সৌম্য সরকারের উইকেট হারায় বাংলাদেশ। তৃতীয় উইকেটে ১১০ রানের জুটি গড়েন তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত। ৭৬ রান করেন তানজিদ। শান্ত ৫০ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন।

ম্যাচ শেষে বল হাতে থাকার হিসাবে ওয়ানডেতে এটি নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় বড় জয়। ২০২৩ সালে নেপিয়ারে নিউজিল্যান্ডের বিপক্ষে ২০৯ বল হাতে রেখে জয়ের দেখা পেয়েছিল বাংলাদেশ। তার আগে বাংলাদেশের জয়ের ভিত গড়ে দেন পেসার নাহিদ রানা। মিরপুরের উইকেটে ‘বৈশাখী ঝড়’ তুলে ৩২ রানে শিকার করেন ৫ উইকেট।

তার আগে ৮ বল বাকি থাকতে ১৯৮ রানে থামে নিউজিল্যান্ডের ইনিংস। তাতে দ্বিতীয় ওয়ানডেতে জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল ১৯৯ রান।

নিজের ক্যারিয়ারের ১১তম ওয়ানডে খেলতে নেমে দ্বিতীয় ফাইফারের দেখা পেয়েছেন নাহিদ রানা। তার বোলিং তোপে মাত্র ১৯৮ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। দলটির হয়ে সর্বোচ্চ ৮৩ রান এসেছে ওপেনার নিক কেলির ব্যাটে। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান করেন মুহাম্মদ আব্বাস।

বাংলাদেশের হয়ে নাহিদ রানা ৩২ রানে নেন ৫ উইকেট। এটা তার ক্যারিয়ারের দ্বিতীয় সেরা বোলিং ফিগার। এছাড়া শরিফুল ইসলাম ৩২ রানে নেন দুই উইকেট।

আগামী বৃহস্পতিবার তৃতীয় ও শেষ ওয়ানডে হবে চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড: ১৯৮/১০, ৪৮.৪ ওভার (কেলি ৮৩, আব্বাস ১৯, স্মিথ ১৮ *; নাহিদ ৫/৩২, শরীফুল ২/৩২, সৌম্য ১/২৭, তাসকিন ১/৪৬)।

বাংলাদেশ: ১৯৯/৪, ৩৫.৩ ওভার (তানজিদ ৭৬, নাজমুল ৫০*, হৃদয় ৩০, লেনক্স ২/৩৬, স্মিথ ১/৪৬)।

ফল: বাংলাদেশ ৬ উইকেটে জয়ী।

ম্যাচসেরা: নাহিদ রানা

সিরিজ: তিন ম্যাচের সিরিজে ১-১ এ সমতায় বাংলাদেশ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)