কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে উৎসবমুখর পরিবেশে উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সম্পন্ন হয়েছে।
সোমবার উপজেলা শহরের চাপালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বালক বিভাগে হেলাই সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা বিভাগে মথনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজোয়ানা নাহিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মাহমুদুল হাসান, মোঃ মঞ্জুরুল ইসলাম, মোছাঃ শাহানাজ পারভীন ও জেসমিন আরা পারভীন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোছাঃ নীহার সুলতানা, সাধারণ সম্পাদক আলী মুর্তজা ফিটু, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি মিজানুর রহমান ও সম্পাদক শহিদুল ইসলাম।
সংবাদকর্মী হিসেবে উপস্থিত ছিলেন আজাদ রহমান, মোমিনুর রহমান মন্টু ও বাবুল আক্তার। পুরো ম্যাচটি অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করেন শিক্ষক অনিক ইসলাম ও মিজানুর রহমান। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।