যশোর, বাংলাদেশ || রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাঁচ মিনিটের ম্যাজিকে ম্যানসিটির ফাইনাল নিশ্চিত

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : রবিবার, ২৬ এপ্রিল,২০২৬, ১২:২৯ পিএম
পাঁচ মিনিটের ম্যাজিকে ম্যানসিটির ফাইনাল নিশ্চিত

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুই গোল করে এফএ কাপের ফাইনাল নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি।

চ্যাম্পিয়নশিপের দল সাউদাম্পটনকে ২-১ গোলে হারিয়ে টানা চতুর্থবারের মতো টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী মঞ্চে পা রাখল গার্দিওলার শিষ্যরা।

ম্যাচের প্রথমার্ধ ধীরগতির হলেও রেইন্ডার্সের শট পোস্টে লাগা এবং ফিল ফোডেনের গোললাইন সেভ নাটকীয়তার আভাস দিচ্ছিল।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়য়ার্ধে আক্রমণভাগে গতি বাড়াতে গার্দিওলা একাধিক পরিবর্তন আনলেও উল্টো ৭৯ মিনিটে ফিন আজাজের দুর্দান্ত গোলে লিড নেয় সাউদাম্পটন।

তবে পিছিয়ে পড়ে দমে না গিয়ে বিধ্বংসী হয়ে ওঠে সিটি; ৮২ মিনিটে জেরেমি ডোকুর ডিফ্লেক্টেড শটে সমতায় ফেরার ঠিক পাঁচ মিনিট পর, ৮৭ মিনিটে নিকো গনজালেসের জোরালো শটে জয় নিশ্চিত হয় তাদের।

মাত্র পাঁচ মিনিটের এই ঝড়ে ম্যাচ ঘুরিয়ে দিয়ে ফাইনালের টিকিট কাটা ম্যানসিটি আগামী মে মাসে ওয়েম্বলিতে চেলসি অথবা লিডস ইউনাইটেডের মুখোমুখি হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)