মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে জেলা স্টেডিয়াম মাঠে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করা হয়।
এর আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কেন্দ্রীয়ভাবে এই নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করেন। পরে সারাদেশের ন্যায় মেহেরপুরে জেলা পর্যায়ে নতুন কুড়ি স্পোর্টসের উদ্বোধন করা হয়।
এই সময় সেখানে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মাওলানা তাজউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান জাভেদ মাসুদ মিল্টন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, জেলা জামায়াতের সেক্রেটারি ইকবাল হুসাইন সেখানে উপস্থিত ছিলেন।
পরে সেখানে বেলুন উড়িয়ে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করা হয়।