ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
মাগুরা: মাগুরা-ঝিনাইদহ সড়কের পিটিআই এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় কুদ্দুস খান (৭৫) নামে এক কৃষক নিহত হয়েছেন।
শনিবার (০২ মে) দুপুরে রাস্তা পারাপারে সময় মাগুরা থেকে যশোরমুখী একটি বাস তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
হাসপাতালে নেওয়ার পর কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয়।
নিহতের মেয়ে চায়না বেগম জানান, শনিবার সকালে তার বাবা গ্রামের বাড়ি শ্রীপুরের দোসতিনা থেকে মাগুরায় আসেন।
পরে ঘটনাস্থলে এসে এই দুর্ঘটনার শিকার হন। খবর পেয়ে তারা দ্রুত হাসপাতালে এসে লাশ শণাক্ত করেন।
মাগুরা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আমিনুর রহমান জানান, বাসের চালক আটক আছে। বাসটি জব্দ করা হয়েছে।
এসএইচ