যশোর, বাংলাদেশ || শনিবার, ২ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লোহাগড়ায় দুর্ধর্ষ সন্ত্রাসী জিল্লুর আটক

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ২ মে,২০২৬, ০৯:০৮ পিএম
লোহাগড়ায় দুর্ধর্ষ সন্ত্রাসী জিল্লুর আটক

লোহাগড়ায় দুর্ধর্ষ সন্ত্রাসী জিল্লুর শেখকে আটক করেছে লোহাগড়া থানা পুলিশ। তাকে শনিবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

জিল্লুর শেখ (৩২) লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের উলা গ্রামের বাদশা শেখের ছেলে।
জিল্লুর লোহাগড়া উপজেলা কৃষক লীগের প্রচার সম্পাদক বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২ এপ্রিল) দুপুর ১২টার দিকে লোহাগড়া থানার এসআই তারক বিশ্বাসের নেতৃত্বে একদল পুলিশ শহরের ডাকবাংলো মোড় থেকে দুর্ধর্ষ সন্ত্রাসী জিল্লুর শেখকে আটক করে। তার নামে লোহাগড়া থানায় চুরি, ডাকাতি, হত্যা, অস্ত্র মামলা, নাশকতার মামলাসহ মোট ৯টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান দুর্ধর্ষ সন্ত্রাসী জিল্লুরকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)