যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১৯ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

টানা দুই জয়ে দ্বিতীয় রাউন্ডের প্রথম দল মেক্সিকো

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : শুক্রবার, ১৯ জুন,২০২৬, ০১:৫৩ পিএম
টানা দুই জয়ে দ্বিতীয় রাউন্ডের প্রথম দল মেক্সিকো

লুইস রোমো খেলেন মেক্সিকোরই ক্লাব সি ডি গুয়াদালাহারায়। এই ক্লাবের হোম ভেন্যু এস্তাদিও আকরন, যে কারণে প্রায় প্রতি সপ্তাহেই এখানে খেলতে নামেন রোমো। ৩১ বছর বয়সী এই মিডফিল্ডারের সৌভাগ্য, আজ সেই এস্তাদিও আকরনেই তার বিশ্বকাপ অভিষেক হয়েছে।

তার চেয়েও বড় কথা, অভিষেকের দিনে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচের একমাত্র গোলটিও করেছেন রোমোই। যে গোল ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম দল হিসেবে মেক্সিকো এনে দিয়েছে দ্বিতীয় রাউন্ডের টিকিট।

ম্যাচের ৫০তম মিনিটে রোমোর গোলটিতে অবশ্য দক্ষিণ কোরিয়ার গোলকিপার কিম সুং-গিউয়েরও ‘অবদান’ আছে। একটি ক্রস ধরতে বেরিয়ে এসে তিনি নিজের এক সতীর্থের সঙ্গে ধাক্কা খেয়ে বল হাত থেকে ফেলে দেন। সেই সুযোগই কাজে লাগান রোমো। বক্সের ভেতর দারুণ এক ভলিতে বল জালে জড়িয়ে মেক্সিকোকে এগিয়ে দেন তিনি।

এর আগে দুই দলের প্রথমার্ধ ছিল বেশ নিষ্প্রভ। আক্রমণে দুই দলই খুব বেশি ধার দেখাতে পারেনি। মেক্সিকোর হয়ে প্রথমার্ধে একমাত্র অন-টার্গেট শটটি আসে হুলিয়ান কিনিয়োনেসের হেড থেকে, যা সহজেই ঠেকিয়ে দেন কিম।

বিরতির পরই ম্যাচের গতি বদলাতে শুরু করে। ৫০তম মিনিটে আসে ম্যাচের একমাত্র গোল। গোল খাওয়ার পর দক্ষিণ কোরিয়া ম্যাচে ফেরার চেষ্টা করলেও বড় সুযোগ খুব একটা তৈরি করতে পারেনি। অধিনায়ক সন হিউং-মিন একবার গোলরক্ষক রাউল রানহেলকে পরাস্ত করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়।

মেক্সিকোও ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল। ৭৫তম মিনিটে হিমিনেজ বক্সের ভেতর থেকে শট নিলেও কিম তা রুখে দেন। বদলি হিসেবে নামা বেদ ভারগাসের জোরালো শটও ঠেকান দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক।

ম্যাচের সবচেয়ে নাটকীয় মুহূর্ত আসে ৮৭তম মিনিটে। চো গুয়ে-সুংয়ের হেড মেক্সিকো গোলকিপার রানহেল প্রতিহত করলেও বিপদ–মুক্ত করতে পারেননি। ফিরতি বলে ইয়াং হিউন-জুন শট নিলে সেটিও ঠেকান দারুণ দক্ষতায়। এই ডাবল সেভই শেষ পর্যন্ত মেক্সিকোর জয় নিশ্চিত করে।

এই জয়ে টানা দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষ দুই নিশ্চিত করেছে মেক্সিকো। শেষ ম্যাচে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে না হারলেই তারা গ্রুপ–সেরা হিসেবে নকআউট পর্বে যাবে।

অন্যদিকে হারলেও দক্ষিণ কোরিয়ার নকআউটে ওঠার আশা শেষ হয়ে যায়নি। প্রথম ম্যাচে চেক প্রজাতন্ত্রকে হারানোর সুবাদে এখনো ভালো অবস্থানেই আছে তারা। শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অন্তত ড্র করতে পারলেই দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল থাকবে এশিয়ান দলটির।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)