যশোর, বাংলাদেশ || রবিবার, ২১ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

তুরস্কের বিদায়, আশা জাগিয়ে রাখলো প্যারাগুয়ে

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : শনিবার, ২০ জুন,২০২৬, ১১:৪৮ এ এম
আপডেট : শনিবার, ২০ জুন,২০২৬, ০১:৪২ পিএম
তুরস্কের বিদায়, আশা জাগিয়ে রাখলো প্যারাগুয়ে

ম্যাচের অর্ধেকের বেশি সময় একজন কম নিয়ে খেলেও তুরস্ককে ১–০ গোলে হারিয়েছে প্যারাগুয়ে। এই জয়ে নকআউটে ওঠার সম্ভাবনা বাঁচিয়ে রাখলো লাতিন আমেরিকার দলটি।

অন্যদিকে, টানা দুই ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে তুরস্কের। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২–০ গোলে হেরেছিল তারা।

শনিবার (২০ জুন) সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে ম্যাচের ৬৫ সেকেন্ডেই প্যারাগুয়ে এগিয়ে যায় মাতিয়াস গালারজার গোলে। এটি এবারের আসরের দ্রুততম গোল। শনিবারই স্কটল্যান্ডের বিপক্ষে মরক্কোর ইসমায়েল সাইবারি গোল করেছিলেন ৭১ সেকেন্ডে।

প্রথমার্ধের যোগ করা সময়ে দশজনের দল হয়ে পড়ে প্যারাগুয়ে। লাল কার্ড দেখেছেন মিডফিল্ডার মিগুয়েল আলমিরন। মুখ ঢেকে মের্ত মুলদুরকে কিছু একটা বলেছেন তিনি। ফিফার নতুন নিয়ম অনুযায়ী রেফারি তা ভিএআরে চেক করেন। এরপর দেখান লাল কার্ড।

প্রথমার্ধের শেষ দিকে প্যারাগুয়ে–তুরস্ক দুই দলই খেলেছে গতিময় ফুটবল। আক্রমণ, প্রতি-আক্রমণে সুযোগ তৈরির চেষ্টা করেছে দুই দলই। এর মধ্যেই মের্ত মুলদুরকে মুখ ঢেকে কিছু একটা বলে লাল কার্ড দেখেছেন প্যারাগুয়ের মিগুয়েল আলমিরন। ফিফার নতুন নিয়মে এটিই প্রথম লাল কার্ড।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)