যশোর, বাংলাদেশ || সোমবার, ২৯ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কেইনের রেকর্ডের রাতে ডুবলো স্কটিশ জাহাজ

ঘানাকে হারালো ক্রোয়েশিয়া

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : রবিবার, ২৮ জুন,২০২৬, ১২:০৭ পিএম
আপডেট : রবিবার, ২৮ জুন,২০২৬, ০৩:১৯ পিএম
কেইনের রেকর্ডের রাতে ডুবলো স্কটিশ জাহাজ

২৮ বছর পর বিশ্বকাপে ফেরা স্কটিশরা ‘সি’ গ্রুপে শেষ ম্যাচ খেলেছিল ২৫ জুন। ৩ ম্যাচে পাওয়া ৩ পয়েন্ট তাৎক্ষণিকভাবে নকআউট নিশ্চিতের জন্য যথেষ্ট ছিল না। অপেক্ষা ছিল তৃতীয় স্থানধারীদের মধ্যে সেরা আটে যদি থাকা যায়!

স্কটল্যান্ডের সে আশায় রোববার গুড়ে বালি দিয়েছে ক্রোয়েশিয়া। ২০১৮ আসরের রানারআপরা ঘানাকে ২–১ গোলে হারিয়ে ‘এল’ গ্রুপে দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে।

আগে থেকে ৪ পয়েন্ট থাকায় ঘানারও ক্ষতি হয়নি, নিশ্চিত করেছে শেষ বত্রিশ। মাঝখান দিয়ে স্কটল্যান্ড বাদ পড়েছে শেষ ম্যাচ খেলে তিন দিন অপেক্ষার পর।

তবে স্কটিশদের হতাশার রাতে হেসেছে ইংল্যান্ড। পানামাকে ২–০ গোলে হারিয়ে ‘এল’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে টমাস টুখেলের দল। একটি করে গোল করেছেন হ্যারি কেইন ও জুড বেলিংহাম।

কেইন অবশ্য রেকর্ডই গড়ে ফেলেছেন। ম্যাচের ৬৭তম মিনিটে হেডে করা গোলটি বিশ্বকাপে কেইনের ১১তম। ইংল্যান্ডের হয়ে এটি সর্বোচ্চ। এর আগে ক্রোয়েশিয়ার বিপক্ষে জোড়া গোল করে গ্যারি লিনেকারের ১০ গোলের রেকর্ড ছুঁয়েছিলেন ৩২ বছর বয়সী এই স্ট্রাইকার।

কেইনের গোলের আগে ইংল্যান্ডকে বড় স্বস্তি দেন বেলিংহাম। প্রথমার্ধে নয়টি শট নিলেও আক্রমণভাগে খুব একটা আগ্রাসী দেখা যায়নি দলটিকে। বিরতিতে যেতে হয় গোলশূন্য সমতা নিয়ে।

দ্বিতীয়ার্ধে নামার পর ৬২ মিনিটে বেলিংহামের গোলেই ‘ডেডলক’ ভাঙে ইংল্যান্ড। যার পাঁচ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। শেষ পর্যন্ত দুই গোলের ব্যবধান ধরে রেখেই মাঠ ছাড়ে ইংল্যান্ড, যদিও খেলার ধরনের কারণে দর্শক সন্তুষ্টি থাকার কথা কমই।

অপর দিকে ফিলাডেলফিয়া স্টেডিয়ামে একই গ্রুপের অন্য ম্যাচে ক্রোয়েশিয়া বেশ কষ্টেসৃষ্টেই জিতেছে। ৩১ মিনিটে পেতার সুচিচের গোল ক্রোয়াটদের এগিয়ে দিলেও ৭৩ মিনিটে সমতা নিয়ে আসেন ডেরিক লুকাসেন। এমন পরিস্থিতিতে গ্রুপ পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে থাকাটা ছিল দুশ্চিন্তার।

তবে ৮৩ মিনিটেই দুশ্চিন্তা উড়িয়ে দেন নিকোলা ভ্লাসিচ। লুকা মদরিচের কর্নার থেকে পাওয়া বলে হেডে জালে জড়িয়ে ক্রোয়েশিয়াকে এনে দেন ২–১ গোলের লিড, শেষ বাঁশি পর্যন্ত যা ধরে রাখায় দলটি পেয়ে যায় তিন পয়েন্টও।

এ দিকে স্কটল্যান্ডের বিদায় নিশ্চিত হওয়ার কিছুক্ষণ পরই স্কটিশ ফুটবল অ্যাসোসিয়েশনের এক বিবৃতিতে বলা হয়, কোচ স্টিভ ক্লার্ক পদত্যাগ করেছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)