যশোর, বাংলাদেশ || সোমবার, ২৯ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে মামলা

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : রবিবার, ২৮ জুন,২০২৬, ০৮:৫৮ পিএম
আপডেট : রবিবার, ২৮ জুন,২০২৬, ০৯:৩৯ পিএম
যশোরে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে মামলা

বিয়ের প্রলোভন দেখিয়ে দেড় বছর ধরে ধর্ষণের অভিযোগে যশোর কোতোয়ালি থানায় মামলা করেছেন মাগুরার শালিখা উপজেলার সীমাখালীর এক নারী (২৩)। আসামি করা হয়েছে যশোর শহরের বকচর তেল পাম্পের পাশের মিলনের ছেলে আল মামুনকে (২৪)।

ওই নারী এজাহারে উল্লেখ করেছেন, তিনি যশোরের একটি কলেজে লেখাপড়া করেন। সেই সূত্রে দেড় বছর আগে মামুনের সাথে পরিচয়। এরপর ফেসবুক ও হোয়াসঅ্যাপে প্রায় কথাবার্তা হতো। এক সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

মামুন তাকে বিয়ে প্রস্তাব দেন এবং বেজপাড়া এলাকার সরু চৌধুরীর বাড়িতে স্বামী-স্ত্রী হিসেবে বসবাস করতে থাকেন। তাদের মধ্যে শারীরিক সম্পর্কও হতো। মাসে ৩০ দিনের মধ্যে অন্তত ১৫দিন মামুন ওই ফ্ল্যাটে রাত কাটাতেন। তিনি দুবার অন্তঃসত্বা হয়ে পড়লে মামুন ওষুধ সেবন করিয়ে তা নষ্ট করে দেন।

বাদী বিভিন্ন সময় বিয়ের কথা বললে মামুন তালবাহান করে কালক্ষেপণ করতেন। তিনি বিষয়টি তার পিতা ও চাচাকে জানান। তার পিতা ও চাচা মামুনের সাথে কথা বললে তিনি তার (মেয়েটির) সম্পর্কে আজেবাজে কথা বলে তাড়িয়ে দেন।

পরবর্তীতে জানাজানি হলে মামুনের পরিবারের লোকজন টাকা দিয়ে বিষয়টি মীমাংসা করতে বলে। কিন্তু তিনি রাজি না হলে তাকে হুমকি দেওয়া হতো।

সর্বশেষ গত ৭ জুন রাত সাড়ে ৯টার দিকে যশোর শহরের চৌরাস্তায় যেতে বললে তিনি সেখানে গেলে মামুন টাকা নিয়ে বিষয়টি মীমাংসা করতে বলেন। তিনি রাজি না হলে তাকে মারপিট ও হত্যার হুমকি দেন।

এরপর থেকে বাদী নিরাপত্তাহীনতাই ভুগছেন বলে এজাহারে উল্লেখ করেছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)