যশোর, বাংলাদেশ || সোমবার, ২৯ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

রোনালদো নিজেই একটি ব্র্যান্ড

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : রবিবার, ২৮ জুন,২০২৬, ০৩:৫৮ পিএম
রোনালদো নিজেই একটি ব্র্যান্ড

বিশ্বকাপের গ্রুপ পর্বে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ শেষ। তবে ম্যাচের ফলাফলের পাশাপাশি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। কারণ, মাঠে নামার আগে অনুশীলনে তার পায়ে দেখা যায় নাইকির বিশেষ সংস্করণের সোনালি রঙের ‘গোল্ড স্করপিয়ন মারকিউরিয়াল সুপারফ্লাই ১১’ বুট।

বিশ্বকাপ ইতিহাসে টানা ছয় আসরে গোল করার অনন্য কীর্তিকে সম্মান জানিয়েই রোনালদোর জন্য এই বিশেষ বুট তৈরি করেছে নাইকি। সোনালি রঙের বুটে সাদা অক্ষরে লেখা রয়েছে তার বিখ্যাত ব্র্যান্ড পরিচিতি ‘সিআর৭’।

এই বিশেষ সংস্করণের বুটের আন্তর্জাতিক বাজারমূল্য ৩০০ মার্কিন ডলার। বর্তমান বিনিময় হার অনুযায়ী এর দাম প্রায় ৩৬ হাজার বাংলাদেশি টাকা।

উজবেকিস্তানের বিপক্ষে আগের ম্যাচে জোড়া গোল করে দুর্দান্ত ছন্দে ফিরেছিলেন রোনালদো। সেই ম্যাচে নুনো মেন্দেস ও রাফায়েল লিয়াও একটি করে গোল করেন, আর একটি আসে প্রতিপক্ষের আত্মঘাতী গোল থেকে। সেই জোড়া গোলের সুবাদে বিশ্বকাপে পর্তুগালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ডও নিজের করে নেন ৪১ বছর বয়সী এই কিংবদন্তি।

কলম্বিয়ার বিপক্ষে ম্যাচেও তাই রোনালদোর পারফরম্যান্স আহামরি ছিল না। কিন্তু তার পায়ের সোনালি বুট ছিল সমর্থক ও ফুটবলপ্রেমীদের অন্যতম আলোচনার বিষয়। মাঠের লড়াইয়ের বাইরে এই বিশেষ বুট যেন আরও একবার মনে করিয়ে দিলো, রোনালদো কেবল একজন ফুটবলার নন, তিনি নিজেই একটি ব্র্যান্ড।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)