যশোর, বাংলাদেশ || সোমবার, ২৯ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোর শিক্ষা বোর্ডে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : রবিবার, ২৮ জুন,২০২৬, ০৮:১২ পিএম
আপডেট : রবিবার, ২৮ জুন,২০২৬, ০৯:১৪ পিএম
যশোর শিক্ষা বোর্ডে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।

রোববার বিকেলে বোর্ডের অফিস অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন, যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ফারুখে আযম মু. আব্দুস ছালাম।

শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বোর্ডের সচিব প্রফেসর এস এম মাহবুবুল ইসলাম এবং পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন।

আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক রকিবুল ইসলাম, উপ বিদ্যালয় পরিদর্শক ডালিম হোসেন, ক্রীড়া অফিসার আ ফ ম আশাফুদ্দৌলা টিটো এবং কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান।

অনুষ্ঠান পরিচালনা করেন, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চ মাধ্যমিক) কামাল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপ পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চ মাধ্যমিক) নিয়ামত এলাহী, অডিট অফিসার খুরশিদ আলম, কর্মকর্তা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সায়মা সিরাজ, শ্রমিক দল বোর্ড অফিস শাখার সিনিয়র সহসভাপতি রাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোমিন উদ্দীন এবং কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক রাকিব হাসানসহ বোর্ডের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।

অনুষ্ঠানে ২৯টি ইভেন্টে ৭৭ জন বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এরপর বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত. যশোর শিক্ষাবোর্ডে গত ২৯ ও ৩০ এপ্রিল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)