যশোর, বাংলাদেশ || রবিবার, ৫ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শেষ ষোলতে কে খেলবে কার সাথে, কবে খেলবে জেনে নিন

বিশেষ প্রতিনিধি, যশোর

প্রকাশ : শনিবার, ৪ জুলাই,২০২৬, ০৩:৪৫ পিএম
আপডেট : শনিবার, ৪ জুলাই,২০২৬, ০৪:০৮ পিএম
শেষ ষোলতে কে খেলবে কার সাথে, কবে খেলবে জেনে নিন

পাওয়া গেলো বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর সেরা ১৬। রাউন্ড অব ৩২ এর খেলা শেষে বিদায় নিয়েছে আরও ১৬টি দল। এর আগে গ্রুপ পর্বের খেলা শেষে ৪৮ দলের এবারের বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল ১৬টি দল। ফলে ৩২ দলের বিদায়ের পর সেরা ১৬ এর লড়াই শুরু হচ্ছে শনিবার (৪ জুলাই) রাত থেকেই।

শনিবার সেরা ১৬ এর একমাত্র খেলায় রাত ১১টায় মুখোমুখি হবে কানাডা-মরক্কো। নিজেদের প্রথম খেলায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে একেবারে খাদের কিনারায় ঠেলে দেওয়া মরক্কো শক্তিমত্তার বিচারে এগিয়ে থাকলেও কানাডা নিজেদের সক্ষমতার ভালোই জানান দিচ্ছে। ফলে রাউন্ড অব ১৬ এর প্রথম ম্যাচটি জমজমাট ও আকর্ষণীয়ই হতে যাচ্ছে বলে আশা সকলের।

কানাডা-মরক্কো ম্যাচ শেষের কয়েক ঘণ্টা পরই রোববার (৫ জুলাই) রাত ৩টায় মুখোমুখি হবে প্যারাগুয়ে ও দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে বিদায় করে দিয়ে প্যারাগুয়ে নিজেদের দিকে দর্শকদের দৃষ্টি ঘুরিয়ে নিতে সক্ষম হলেও দুর্দান্ত ফর্মে থাকা ফ্রান্সকে কতটা সামাল দিতে পারবে তা নিয়ে সন্দেহ আছে।

দেম্বালে-এমবাপ্পে জুটির ক্ষিপ্রতা এবারের বিশ্বকাপে সব থেকে আকর্ষণীয় বিষয়ে পরিণত হয়েছে। অবশ্য প্যারাগুয়ে যেভাবে উঠে এসেছে তাতে নিজেদের দিনে তারা যে কোনো দলকেই চরম ভোগান্তিতে ফেলতে পারে।

৬ জুলাই সোমবার অনুষ্ঠিত হবে দুটি খেলা। এদিন রাত ২টায় মুখোমুখি হবে হ্যাক্সা মিশনে থাকা ব্রাজিল বনাম আর্লি হালান্ডের নওরয়ে। এর আগের চারবারের মুখোমুখিতে একবারও নরওয়েকে হারাতে পারেনি ব্রাজিল। দুই পরাজয়ের বিপরীতে তাদের রয়েছে দুটি ড্র।

সেই হতাশা ঘোচাতে ব্রাজিল এবার বদ্ধপরিকর বলেই মনে হচ্ছে। বিশেষ করে কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল দলটা একদিকে যেমন ভারসাম্যপূর্ণ তেমনি প্রতিটি খেলাতেই তারা নিজেদের সেরা ছন্দের আরও কাছে চলে আসছে।

পক্ষান্তরে নরওয়ে দলটি হালান্ডনির্ভর বলা চলে। এই গোলমেশিন ছাড়া দলটিতে আর তেমন উল্লেখযোগ্য স্টার নেই। তারপরও ইতিহাস আর সাম্প্রতিক ফর্মের বিবেচনায় ব্রাজিলের বিরুদ্ধে নরওয়ের ম্যাচটি আকর্ষণীয় হতে যাচ্ছে তা বলাই যায়।

৭ জুলাই মঙ্গলবার রয়েছে রাউন্ড অব ১৬ এর তিনটি খেলা। রাত ১টায় এ দিনের প্রথম খেলায় মাঠে নামবে বিশ্বকাপের খোঁজে থাকা ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল  ও সাবেক চ্যাম্পিয়ন স্পেন। দুটি দলই বেশ ভালো ফুটবল খেলছে।

প্রথম দিকে পর্তুগালকে তেমন একটা শক্ত প্রতিপক্ষ মনে না হলেও প্রতিটি খেলাতেই তারা বেশ উন্নতি করেছে।

অন্যদিকে, প্রথম ম্যাচে কেপ ভার্দের সাথে ড্র এর পরের ম্যাচগুলোতে নিজেদের শক্তির সর্বাত্মকই প্রকাশ করেছে স্পেন। একদিকে শিরোপা জয়ের তাড়না অন্যদিকে শিরোপা পুনরুদ্ধারের প্রচেষ্টা-পর্তুগালের সাথে তাই স্পেনের ম্যাচটি তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস দিচ্ছে।

এদিন সকাল ৬টায় মুখোমুখি হবে স্বাগতিক যুক্তরাষ্ট্র ও বেলজিয়াম। গ্রুপ পর্বে শতভাগ সাফল্য দেখানো যুক্তরাষ্ট্র দুর্দান্ত ছিল রাউন্ড অব ৩২ এ ও। সেই তুলনায় বেলজিয়ামকে অনেক পরিশ্রম করেই এখানে আসতে হয়েছে। তাই বলে ম্যাচটি কোনোভাবেই একপেশে হওয়ার অবকাশ আছে বলে মনে করছেন না ফুটবলপ্রেমীরা।বরং সকলের প্রত্যাশা যুক্তরাষ্ট্রের স্বাগতিক হওয়ার প্রেরণার সাথে বেলজিয়ামের লড়াকু মানসিকতার দ্বৈরথ এক আকর্ষণীয় ম্যাচ উপহার দিতে যাচ্ছে।

মঙ্গলবারের শেষ ম্যাচে শিরোপা ধরে রাখার মিশনে আরও এগিয়ে যেতে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন মেসির আর্জেন্টিনা এবং মো. সালাহর মিশর। নকআউট পর্বের প্রথম ম্যাচে দুই দলই কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছিল।

এই বিশ্বকাপের সেনসেশান কেপ ভার্দেতো চোখে চোখ রেখেই লড়াই চালিয়েছে আর্জেন্টিনার বিপক্ষে। নিয়মিত ৯০ মিনিটের পর খেলা গড়িয়েছিল আরও ৩০ মিনিটে। সেখানে গিয়ে আর নিজেদেরকে রক্ষা করতে পারেনি এবারই বিশ্বকাপে আসা মাত্র সাড়ে পাঁচ লাখ জনগোষ্ঠীর দেশটি।

অন্যদিকে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সালাহদের লড়াই টাইব্রেকারে চলে যায়। সেখানে অবশ্য পেনাল্টি শুটআউটে শতভাগ সাফল্যই দেখিয়েছে তারা। ফলে ৯২ বছর পর বিশ্বকাপের নকআউটে জয় পাওয়া দলটি চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ছেড়ে কথা বলবে না, তা অনুমান করাই যায়। সে দিক দিয়ে আশা করা যায়, আর্জেন্টিনা-মিশর ম্যাচটিও হয়ে উঠতে যাচ্ছে আকর্ষণীয় ও উপভোগ্য।

সেরা ১৬ এর শেষ খেলা ৮ জুলাই বুধবার রাত ২টায়। এটাতে মুখোমুখি হবে সুইজারল্যান্ড ও কলম্বিয়া। এই ম্যাচটিও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠছে বলে আশা ফুটবলপ্রেমীদের।

 

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন