যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

প্রেডিকশন জয়ী শাহজাদা ও আল-আমিন সুবর্ণভূমি স্টুডিওতে

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ৯ জুলাই,২০২৬, ০৪:৩৯ পিএম
প্রেডিকশন জয়ী শাহজাদা ও আল-আমিন সুবর্ণভূমি স্টুডিওতে

চলমান ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উত্তেজনা ও আনন্দ ছড়িয়ে দিতে মিডিয়া আউটলেট সুবর্ণভূমি আয়োজন করেছে বিশেষ ‘বিশ্বকাপ প্রেডিকশন’ প্রতিযোগিতা। এই আয়োজনের ২১তম দিনে সঠিক অনুমান করে লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচিত কে এম শাহজাদা খান ও শরিফ আল-আমিন শুভ নামে দুইজন পাঠক/দর্শক। এদের মধ্যে শাহজাদা খান চতুর্থবারের মতো বিজয়ী হন।

গত সোমবার (৫ জুলাই) রাত ১১টায় সুবর্ণভূমির অফিসিয়াল ফেসবুক পেজে একুশতম পর্বের প্রেডিকশন ফটোকার্ডটি প্রকাশ করা হয়। এবারের বিষয় ছিল ‘আর্জেন্টিনা বনাম ইজিপ্ট’ ম্যাচ। প্রশ্ন ছিল, ফলাফল কী হতে পারে?

নির্ধারিত নিয়ম মেনে অনেক পাঠক ও দর্শক এই প্রতিযোগিতায় অংশ নেন। লটারির মাধ্যমে চূড়ান্ত বিজয়ী কে এম শাহজাদা খান ও শরিফ আল-আমিন শুভ ইতিমধ্যে সুবর্ণভুমির বিশ্বকাপ আড্ডা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।

প্রেডিকশনে অংশগ্রহণের নিয়ম ও শর্তাবলি

বিশ্বকাপ চলাকালে প্রতিদিন রাত ১১টায় সুবর্ণভূমির ফেসবুক পেজে নতুন ম্যাচের প্রেডিকশন পোস্ট করা হয়। প্রতিদিনের নির্ধারিত খেলা শুরু হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত উত্তর দেওয়ার সুযোগ থাকে।

খেলা শেষ হওয়ার পর সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে প্রতিদিনের চূড়ান্ত বিজয়ী নির্ধারণ করা হয়।

পুরস্কার গ্রহণের সময় বিজয়ীর পরিচয় নিশ্চিত করতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), পাসপোর্ট অথবা শিক্ষার্থীদের ক্ষেত্রে স্টুডেন্ট আইডি কার্ড প্রদর্শন করার প্রয়োজন হতে পারে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)