যশোর, বাংলাদেশ || সোমবার, ১১ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অভয়নগরে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষকের মৃত্যু

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ১১ এপ্রিল,২০২৬, ০১:৫৬ পিএম
অভয়নগরে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষকের মৃত্যু

যশোরের অভয়নগরে ট্রেনের ধাক্কায় করুণাকান্ত মন্ডল (৯০) নামে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকাল ১০টার দিকে যশোর-খুলনা রেলপথের অভয়নগর উপজেলার সরদার মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত করুণাকান্ত মন্ডল যশোরের মণিরামপুর উপজেলার আলিপুর গ্রামের উত্তরপাড়ার মৃত অমূল্য রতন মন্ডলের ছেলে। তিনি মণিরামপুর উপজেলার পাঁচবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে সরদার মিল এলাকায় ওই বৃদ্ধ রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় যশোরগামী ‘রূপসা এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের ছেলে গৌর কান্ত মন্ডল জানান, তার বাবা অবসরের পর থেকেই মানসিক রোগে ভুগছিলেন এবং ইতিপূর্বে কয়েকবার নিখোঁজ হয়েছিলেন। শনিবার সকাল ৭টার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। দুপুরে খবর পেয়ে হাসপাতালে এসে তার মরদেহ শনাক্ত করেন তিনি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাসিফ সাঈদ জানান, মাথায় গুরুতর আঘাত পাওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছিল, কিন্তু তার আগেই তিনি মারা যান।

নওয়াপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার ইয়াসির আরাফাত জানান, রূপসা এক্সপ্রেসের ধাক্কায় এক বৃদ্ধ আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)