যশোর, বাংলাদেশ || বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শান্তিময় সমৃদ্ধ যশোর গড়তে অমিতকে ভোট দিন

সোবহান নিপুণ

প্রকাশ : সোমবার, ৯ ফেব্রুয়ারি,২০২৬, ১১:০০ এ এম
শান্তিময় সমৃদ্ধ যশোর গড়তে অমিতকে ভোট দিন

যশোর-৩ (সদর) আসনে বিএনপি নেতা এবং সাবেক সংসদ সদস্য তরিকুল ইসলাম এবং শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগমের কনিষ্ঠ পুত্র অনিন্দ্য ইসলাম অমিত আজ একটি পরিচিত ও আলোচিত নাম। বাংলাদেশের হাতেগোনা যে কয়েকজন তরুণ রাজনীতিক নতুন করে রাজনীতির মাঠে আশার আলো ছড়াচ্ছেন, তিনি তাদের অন্যতম। জন্মগত নেতৃত্বগুণে সমৃদ্ধ অনিন্দ্য ইসলাম অমিত ইতোমধ্যেই তরুণ সমাজের কাছে এক আইকনিক ব্যক্তিত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

ফ্যাসিবাদী শাসনামলে তার দৃঢ়তা, সাহসিকতা এবং রাজপথে অবিচল অবস্থান রাজনৈতিক মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। তিনি তার বাবা বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও প্রথিতযশা নেতা তরিকুল ইসলামের আদর্শ ধারণ করেই রাজনীতিতে আসেন। বর্তমানে তিনি বিএনপির সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

যশোর সদরের রাজনীতিতে বাবার উত্তরাধিকার বহন করলেও অমিত নিজেকে কখনো কেবল উত্তরসূরি হিসেবে সীমাবদ্ধ রাখেননি। দুঃসময়ে রাজপথে সক্রিয় উপস্থিতি, তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং সংগঠনের প্রতি দায়বদ্ধতার মাধ্যমে তিনি নিজের একটি আলাদা অবস্থান তৈরি করেছেন। আজ তিনি যশোর জেলা বিএনপির অন্যতম নীতিনির্ধারক এবং সবচেয়ে কর্মীবান্ধব নেতা হিসেবে বিবেচিত।

যশোরের রাজনীতিতে অনিন্দ্য ইসলাম অমিতের পরিচ্ছন্ন ও গ্রহণযোগ্য ইমেজ রয়েছে। তিনি শুধু পারিবারিক পরিচয়ের কারণে নয়, বরং নিজের মেধা, সাংগঠনিক দক্ষতা ও রাজনৈতিক দূরদর্শিতার কারণেই বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে গুরুত্ব পাচ্ছেন। বিশেষ করে যশোর সদরের তরুণ ভোটারদের মধ্যে তার প্রভাব উল্লেখযোগ্য। সামাজিক যোগাযোগমাধ্যম ও সরাসরি গণসংযোগের মাধ্যমে তিনি নিয়মিতভাবে জনগণের পক্ষে কথা বলেন এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবি তুলে ধরেন।

শিক্ষিত রাজনৈতিক নেতৃত্বের একজন উজ্জ্বল উদাহরণ অনিন্দ্য ইসলাম অমিত। তিনি যশোরের সেক্রেড হার্ট জুনিয়র হাইস্কুলে শিক্ষাজীবন শুরু করে ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। উচ্চশিক্ষায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বায়োকেমিস্ট্রিতে বিএসসি (অনার্স) ও এমএসসি ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্সে এমবিএ সম্পন্ন করেন।

তিনি যশোর (৩) সদর আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী। তার রাজনৈতিক বক্তব্যে আধুনিক চিন্তাভাবনা, গঠনমূলক দৃষ্টিভঙ্গি এবং জনগণের প্রতি দায়বদ্ধতার প্রতিফলন দেখা যায়, যা তাকে সাধারণ কর্মী ও ভোটারদের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলেছে।

দীর্ঘদিন ধরে তিনি যশোর জেলা বিএনপি ও কেন্দ্রীয় রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। তৃণমূল পর্যায়ে সংগঠন শক্তিশালী করা, যুবসমাজকে ঐক্যবদ্ধ করা এবং আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দেওয়া তার রাজনৈতিক জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক।

স্বৈরাচারী সরকারের সময় একের পর এক মিথ্যা মামলায় জর্জরিত, অসুস্থ ও গৃহহারা তরিকুল ইসলামের অনুপস্থিতিতে যখন যশোর বিএনপি নেতৃত্বহীন হয়ে পড়েছিল, তখন সামনের সারিতে থেকে আন্দোলন-সংগ্রামের মোড় ঘুরিয়ে সংগঠনকে নতুন প্রাণ দেন অনিন্দ্য ইসলাম অমিত ও তার সহযোগীরা। এই ভূমিকার মধ্য দিয়েই তিনি প্রমাণ করেছেন, তিনি শুধু উত্তরসূরি নন, বরং একজন পরীক্ষিত জননেতা।

বাংলাদেশের অধিকাংশ বিরোধী দলীয় নেতার মতো তাকেও অসংখ্য রাজনৈতিক মামলার মুখোমুখী হতে হয়েছে। শতাধিক মামলার চাপ, কারাবরণ এবং পুলিশের বাধা সত্ত্বেও তিনি রাজপথ ছাড়েননি। এই ত্যাগই প্রমাণ করে তিনি জনগণের নেতা, অন্যায়ের সঙ্গে আপসহীন এক সাহসী কণ্ঠ।

আজ যশোরবাসীর সামনে একটি গুরুত্বপূর্ণ সুযোগ এসেছে। উন্নয়ন, গণতন্ত্র, নিরাপদ ভবিষ্যৎ এবং তরুণ নেতৃত্বকে এগিয়ে নিতে হলে শিক্ষিত, সচেতন ও ত্যাগী নেতৃত্বকে নির্বাচিত করতে হবে। যশোরকে আধুনিক ও উন্নয়নের পথে এগিয়ে নিতে অনিন্দ্য ইসলাম অমিতের বিকল্প নেই বলেই মনে করেন সচেতন মহল।

তরিকুল ইসলামের পরিবারের দীর্ঘ রাজনৈতিক ঐতিহ্য এবং যশোর উন্নয়নে তাদের অবদানের ধারাবাহিকতায় যশোরবাসী এবার ধানের শীষে ভোট দিয়ে অনিন্দ্য ইসলাম অমিতকে সংসদে পাঠাবেন বলেই প্রত্যাশা।

আসুন, শান্তিময় ও সমৃদ্ধ যশোর গড়তে, গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচনে ধানের শীষে ভোট দিন। ভোট দিন অনিন্দ্য ইসলাম অমিতকে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)