যশোর, বাংলাদেশ || সোমবার, ৯ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু মঙ্গলবার

খুলনা অফিস

প্রকাশ : সোমবার, ৯ নভেম্বর,২০২৬, ০৬:৪০ পিএম
আপডেট : সোমবার, ৯ নভেম্বর,২০২৬, ০৬:৫৭ পিএম
খুলনায় বিভাগীয় বইমেলা শুরু মঙ্গলবার

মঙ্গলবার খুলনায় শুরু হচ্ছে নয় দিনব্যাপী বিভাগীয় বইমেলা। ১৮ নভেম্বর পর্যন্ত নগরীর বয়রা এলাকায় বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে এ মেলা অনুষ্ঠিত হবে।

মেলা উপলক্ষে সোমবার (৯ নভেম্বর) বিকেলে বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলন (প্রেস কনফারেন্স) অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন বলেন, জ্ঞানমনস্ক আলোকিত জাতি গঠনে বই পড়ার কোনো বিকল্প নেই। সাধারণ মানুষের মধ্যে পাঠাভ্যাস বৃদ্ধি তথা জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণই এ বইমেলার মূল লক্ষ্য।

মেলা কমিটি জানায়, বইমেলা প্রতিদিন বেলা তিনটা থেকে রাত ১০টা পর্যন্ত এবং সরকারি ছুটির দিনে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বরচিত কবিতা পাঠ এবং শিশু-কিশোরদের প্রতিযোগিতা ছাড়াও 'সংস্কৃতি ও নৈতিকতা', 'মানবতাবাদ ও বিশ্বশান্তি' এবং 'বাংলাদেশি জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্র' বিষয়ে তিনটি সেমিনারের আয়োজন করা হয়েছে। এ ছাড়া মেলা থেকে বই কিনলে প্রতিদিন কুপনের মাধ্যমে তিনজনকে পুরস্কৃত করা হবে।

এবারের বইমেলায় মোট ৯০টি স্টল থাকছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন প্রকাশনীর জন্য ৭১টি, বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারি অফিসের জন্য নয়টি এবং খাবার ও অন্যান্য সেবার জন্য বাকি স্টলগুলো বরাদ্দ দেওয়া হয়েছে।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে এ মেলার সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়।

সংবাদ সম্মেলনে অন্যানের মধ্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সিফাত মেহনাজ এবং অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলম উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)