যশোর, বাংলাদেশ || শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘একটি কার্ড, একটি স্বপ্ন’ নির্মাণ

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ৫ নভেম্বর,২০২৬, ১১:০৪ পিএম
আপডেট : শুক্রবার, ৬ নভেম্বর,২০২৬, ০১:৫৮ এ এম
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘একটি কার্ড, একটি স্বপ্ন’ নির্মাণ

ফ্যামিলি কার্ড কর্মসূচি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং এর কার্যক্রম সাধারণ মানুষের কাছে তুলে ধরার লক্ষ্যে নির্মিত হয়েছে জনসচেতনতামূলক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘একটি কার্ড, একটি স্বপ্ন’।

ঘাসফড়িং ফিল্মসের প্রযোজনায় চলচ্চিত্রটি রচনা ও পরিচালনা করেছেন আসিফুল আলম আসিফ।

সম্প্রতি পুরাতন সাতক্ষীরাসহ শহরের বেশ কয়েকটি দর্শনীয় স্থানে চলচিত্রটির বিভিন্ন দৃশ্যের চিত্রায়ণ সম্পন্ন হয়েছে। এতে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্দেশ্য, তথ্য সংগ্রহ কার্যক্রম, উপকারভোগী নির্বাচন এবং এ কর্মসূচি সম্পর্কে জনসচেতনতামূলক বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে।

চলচ্চিত্রটিতে অভিনয় ও সহযোগিতা করেছেন কৃষি কর্মকর্তা জিয়াউল হক, খালেদুর রহমান বাচ্চু, ছন্দা, মনিরুল ইসলাম মনির, মনিরা, আফরিন, বিজলি, মিম, তাসমিন, মায়া, মায়মুনা, ফাতেমা, আল-আমিন, নয়ন প্রমুখ।

পাশাপাশি ফ্যামিলি কার্ডের তথ্যকর্মী, ক্যামেরাম্যান এবং স্থানীয় এলাকাবাসীও শুটিং কার্যক্রমে সহযোগিতা করেন।

এছাড়া বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদ সার্বিক সহযোগিতা করেছে।

পরিচালক আসিফুল আলম আসিফ জানান, সাধারণ মানুষের কাছে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সহজ ও সাবলীলভাবে পৌঁছে দেওয়া এবং এ বিষয়ে সচেতনতা তৈরিই চলচ্চিত্রটি নির্মাণের মূল উদ্দেশ্য। সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতায় শুটিং কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)