যশোর, বাংলাদেশ || রবিবার, ৮ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পরীমণিকে আইনি নোটিস, ক্ষমা চাইতে সাত দিনের সময়

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : রবিবার, ৮ নভেম্বর,২০২৬, ০১:২০ পিএম
আপডেট : রবিবার, ৮ নভেম্বর,২০২৬, ০২:৫৯ পিএম
পরীমণিকে আইনি নোটিস, ক্ষমা চাইতে সাত দিনের সময়

সাংবাদিককে হয়রানি ও জাতীয় সংগীত অবমাননার অভিযোগে চিত্রনায়িকা পরীমণিকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে আইনি নোটিস পাঠানো হয়েছে।

নোটিসে আগামী সাত দিনের মধ্যে আদালত প্রাঙ্গণে ঘটে যাওয়া ঘটনার জন্য লিখিতভাবে ক্ষমা চাইতে বলা হয়েছে তাকে।

রোববার (৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এ নোটিস পাঠান। নোটিসের প্রাপক পরীমণি, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক। নোটিসে পরীমনির প্রকৃত নাম শামসুন্নাহার স্মৃতিও উল্লেখ করা হয়েছে।

নোটিসে শুধু অতীতের ঘটনার জন্য ক্ষমা চাওয়াই নয়, ভবিষ্যতে অশ্লীল ভাষা, সংলাপ, হুমকি, অভিনয় ও অঙ্গভঙ্গি থেকে বিরত থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে। একই সঙ্গে অশ্লীল নগ্ন বা অর্ধনগ্ন নৃত্য পরিবেশন না করার আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া চলচ্চিত্র, ভিডিও, অডিও-ভিজ্যুয়াল, স্থিরচিত্র কিংবা গ্রাফিকসসহ যেকোনো মাধ্যমে ধারণ ও প্রদর্শনযোগ্য এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলা হয়েছে, যার কোনো শৈল্পিক বা শিক্ষাগত মূল্য নেই।

নোটিসে আরও বলা হয়েছে, আগামী সাত দিনের মধ্যে পরীমনিকে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)