যশোর, বাংলাদেশ || শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বিএসপির ২৬৪তম সাহিত্যসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শুক্রবার, ৬ নভেম্বর,২০২৬, ০৮:১০ পিএম
আপডেট : শুক্রবার, ৬ নভেম্বর,২০২৬, ০৮:৩৪ পিএম
বিএসপির ২৬৪তম সাহিত্যসভা অনুষ্ঠিত

বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোরের ২৬৪তম মাসিক সাহিত্যসভা শুক্রবার (৬ নভেম্বর) সকালে অনুষ্ঠিত হয়েছে।

যশোর শহরের পোস্ট অফিসপাড়ার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সাহিত্যসভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মো. মুস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে নজরুলবর্ষ উদযাপনে ‘কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার শতবর্ষ: উন্নত মম শির’ শিরোনামে বিশেষ প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক ড. শাহনাজ পারভীন এবং গীতিকবিতা নিয়ে আলোচনা করেন কবি ও গল্পকার রাশিদা আখতার লিলি।

অনুষ্ঠানে পঠিত কবিতা নিয়ে আলোচনা করেন কবি সুরাইয়া শরীফ, মো. মনিরুজ্জামান ও বকুল হক।

বিএসপির সভাপতি কবি আহমদ রাজুর সভাপতিত্বে সহসভাপতি আতিয়ার রহমানের পরিচালনায় অনুষ্ঠানে কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন, চৌগাছার সাহিত্য সমাহারের প্রতিষ্ঠাতা আবু রাসেল, বিএসপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না, ভদ্রাবতী বিশ্বাস, অ্যাড. মাহমুদা খানম, আনোয়ারুল করিম, আহমেদ মাহবুব ফারুক, সীমান্ত বসু, মো. নাসির উদ্দিন, মতিয়ার রহমান, সানজিদা ফেরদৌস, শরীফ হোসেন ধীমান প্রমুখ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)