যশোর, বাংলাদেশ || শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শ্যামনগরে যুবলীগের ঝটিকা মশাল মিছিল

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ৬ নভেম্বর,২০২৬, ১০:৫৮ পিএম
শ্যামনগরে যুবলীগের ঝটিকা মশাল মিছিল

সাতক্ষীরার শ্যামনগরে ঝটিকা মশাল মিছিল করেছে নিষিদ্ধঘোষিত যুবলীগ।

স্থানীয় সূত্রে জানা গেছে, শ্যামনগর উপজেলা যুবলীগের ব্যানারে উপজেলার ভুরুলিয়ার রাহাতুল্লার মোড় থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় মশাল মিছিলটি বের হয়ে স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

শুক্রবার (৬ নভেম্বর) রাত ৮টার দিকে যুবলীগের নেতাকর্মীরা ফেসবুকে মিছিলের ভিডিও পোস্ট করেন। এতে বেশ কয়েক যুবককে মশাল হাতে মিছিল করতে দেখা যায়।

শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক সোলায়মান কবির বলেন, ‘বিষয়টা সন্ধ্যায় আমার নজরে এসেছে। এরা তো নিষিদ্ধ সংগঠন, চুরি করে মিছিলটা করেছে। তবে এই ধরনের একটা ঘটনা ঘটতে পারে বলে আমরা প্রশাসনকে জানিয়েছিলাম। তারপরও মিছিলটা বের হয়েছে, এটা দুঃখজনক। এ বিষয়ে আমরা নেতৃবৃন্দের সাথে কথা বলবো ‘

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, ‘আমি ছুটিতে আছি। বিষয়টি শুনেছি। অনেক সময় আগের ভিডিও পোস্ট করে। এটা যদি সাম্প্রতিক হয়, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)