যশোর, বাংলাদেশ || শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে ঝিকরগাছায় দোয়া ও শ্রদ্ধা নিবেদন

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ৬ নভেম্বর,২০২৬, ০৭:৪৪ পিএম
আপডেট : শুক্রবার, ৬ নভেম্বর,২০২৬, ০৭:৫৬ পিএম
তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে ঝিকরগাছায় দোয়া ও শ্রদ্ধা নিবেদন

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী ও জননেতা মরহুম তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরের ঝিকরগাছায় পৌর বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) কর্মসূচির অংশ হিসেবে ঝিকরগাছা পৌরসভার নয়টি ওয়ার্ডের প্রতিটি মসজিদে জুমার নামাজ শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পৌরসভার দুই নম্বর ওয়ার্ডে ঝিকরগাছা কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ শেষে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ঝিকরগাছা পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন সুজন এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তারিক মোহাম্মদসহ পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি আকবর হুসাইন।

এদিকে, বিকেল সাড়ে ৩টায় ঝিকরগাছা পৌর বিএনপির নেতারা জেলা শহরের উদ্দেশে রওনা হন। যশোরের দড়াটানা কেন্দ্রীয় জামে মসজিদে মরহুম তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মূল দোয়া অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।

সেখানে মরহুম তরিকুল ইসলামের ছেলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এসব কর্মসূচির মধ্য দিয়ে মরহুম তরিকুল ইসলামের রাজনৈতিক অবদান ও স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)