যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১২ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বিএসপির দেয়ালিকা ‘আবাহন’ উন্মোচন

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ১১ জুন,২০২৬, ০৭:২৬ পিএম
বিএসপির দেয়ালিকা ‘আবাহন’ উন্মোচন

যশোর উপশহর ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের লেখা নিয়ে দেয়ালিকা ‘আবাহন’ এর মোড়ক উন্মোচন বৃহস্পতিবার বেলা ১২টায় উপশহর কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।

বিদ্রোহী সাহিত্য পরিষদের (বিএসপি) উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মোড়ক উন্মোচন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিএম মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, প্রতিটি শিক্ষার্থীর ভেতরেই কোনো না কোনো প্রতিভা থাকে। কেউ ভালো কবিতা লেখে, কেউ গল্প, কেউ আবার চমৎকার আঁকতে পারে। দেয়ালিকা শিক্ষার্থীদের সেই প্রতিভা প্রকাশের সুযোগ করে দেয়। দেয়ালিকায় লেখার মাধ্যমে তাদের চিন্তাভাবনা ও সৃজনশীলতার বিকাশ ঘটানোর প্রচেষ্টা সংগঠনটি চালিয়ে যাচ্ছে।

এডিএম রতনের সভাপতিত্বে এসময় স্বাগত বক্তব্য রাখেন আবাহন’র সম্পাদক কবি অরুণ বর্মন।

সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্নার উপস্থাপনায় অন্যদের মধ্যে উপশহর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মঞ্জুয়ারা সোনালী, সহকারী অধ্যাপক সুজন মিয়া, প্রভাষক শামসুন নাহার জবা, প্রভাষক জাকির হোসেন মধু, ক্রীড়া শিক্ষক শ্রীনিবাস হালদার, প্রভাষক বরুণ কুমার অধিকারী, প্রভাষক জামিল আহমেদ মুকুল, কবি বকুল হক, কবি শরিফুল আলম প্রমুখ বক্তৃতা করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)