যশোর, বাংলাদেশ || বুধবার, ১২ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বাগেরহাটে মুক্তিপ্রাপ্তদের পুনর্বাসনে মানবিক উদ্যোগ

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ২ আগস্ট,২০২৬, ০৮:২৯ পিএম
বাগেরহাটে মুক্তিপ্রাপ্তদের পুনর্বাসনে মানবিক উদ্যোগ

দীর্ঘদিন কারাভোগ শেষে সমাজে ফেরা কয়েকজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ব্যক্তির নতুন জীবন শুরুর পথ সহজ করতে বাগেরহাটে তাদের মাঝে সেলাই মেশিন, ব্যাটারিচালিত ভ্যানগাড়ি ও শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার (২ আগস্ট) বাগেরহাট জেলা কারাগার চত্বরে জেলা সংশোধন ও পুনর্বাসন সমিতির অর্থায়নে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপকরণ বিতরণ করেন জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রবেশন অফিসার শেখ শহিদুর রহমান।

পুনর্বাসন সহায়তা পাওয়া চারজনের মধ্যে রয়েছেন কচুয়ার আকলিমা বেগম, মোরেলগঞ্জের লাইলী বেগম, চিতলমারীর আয়েশা আক্তার ও মংলার জালাল শেখ।

২৩ বছর কারাভোগ শেষে মুক্তি পাওয়া জালাল শেখ বলেন, একটি ভ্যানগাড়ি তাকে সৎভাবে জীবিকা নির্বাহের সুযোগ করে দেবে।

২৬ বছর কারাভোগ করা আকলিমা বেগম জানান, কারাগারে শেখা দর্জি কাজকে পেশা হিসেবে গড়ে তুলতে পাওয়া সেলাই মেশিনটি তার নতুন জীবনের অবলম্বন হবে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন বলেন, ‘পাপকে ঘৃণা করতে হবে, পাপীকে নয়।’

তিনি বলেন, সাজাভোগ শেষে মুক্তিপ্রাপ্ত ব্যক্তিদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে পুনর্বাসন কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সমাজ ইতিবাচকভাবে পাশে দাঁড়ালে তারা নতুনভাবে জীবন শুরু করতে পারবেন বলেও তিনি উল্লেখ করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)