বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি
যশোরের বাঘারপাড়ায় বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল ও আলোচনাসভা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) বাঘারপাড়া সিদ্দিকীয়া কামিল মাদরাসা চত্বরে উপজেলা জামায়াতের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রছুল এমপি।
দলের উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. গোলাম কুদ্দুস।
বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াইয়া জিসান, খেলাফত মজলিসের আমির মাসুম বিল্লাহ, ছাত্রশিবিরের জেলা সভাপতি মিনারুল ইসলাম, মাওলানা হায়দার আলী, মুফতি মাও. মইন উদ্দিন, মাও. বেলাল হোসাইন, মোস্তফা সিকদার প্রমুখ।
অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।