যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অনলাইন জুয়ায় বাধা দেওয়ায় চৌগাছায় স্ত্রীকে মারধরের অভিযোগ

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শনিবার, ৩১ অক্টোবর,২০২৬, ১২:৫৭ পিএম
আপডেট : শনিবার, ৩১ অক্টোবর,২০২৬, ০২:৫১ পিএম
অনলাইন জুয়ায় বাধা দেওয়ায় চৌগাছায় স্ত্রীকে মারধরের অভিযোগ

যশোরের চৌগাছায় অনলাইন জুয়া খেলায় বাধা দেওয়ায় সানজিদা আক্তার সোমা (২৬) নামে এক গৃহবধূকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। আহত সোমা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ৮টার দিকে চৌগাছা উপজেলার ইছাপুর এলাকায় স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত সোমা ও তার পরিবার সূত্রে জানা গেছে, চৌগাছা উপজেলার ইছাপুরের আসাদুল ইসলামের ছেলে আরিফ আহমেদ (৩৬) দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত। এ নিয়ে স্ত্রী সোমা প্রায়ই প্রতিবাদ করতেন। ঘটনার রাতেও জুয়া খেলতে নিষেধ করলে আরিফ ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তিনি সোমাকে এলোপাতাড়ি মারধর ও কিল-ঘুসি মেরে গুরুতর আহত করেন। পরে তাকে ঘরে আটকে রাখেন।

নির্যাতনের শিকার সোমা কৌশলে যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে থাকা বাবা কাউসার আহমেদকে ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে কাউসার আহমেদ দ্রুত সেখানে গিয়ে মেয়েকে উদ্ধার করেন। এরপর রাত সাড়ে ১০টার দিকে তিনি মেয়েকে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ চিকিৎসক বিচিত্র মল্লিক বলেন, সোমার চিকিৎসা চলছে। তার চোখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।

হাসপাতালে কর্তব্যরত পুলিশ সদস্য জুয়েল হোসেন জানান, ঘটনাটি কোতোয়ালি থানাকে জানানো হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)