যশোর, বাংলাদেশ || সোমবার, ১১ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

হাড়কাঁপানো শীতে জবুথবু চুয়াডাঙ্গার জনজীবন

চুয়াডাঙ্গা সংবাদদাতা

প্রকাশ : শুক্রবার, ২ জানুয়ারি,২০২৬, ০২:৫৫ পিএম
আপডেট : শুক্রবার, ২ জানুয়ারি,২০২৬, ০৯:৫৪ পিএম
হাড়কাঁপানো শীতে জবুথবু চুয়াডাঙ্গার জনজীবন

মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে চুয়াডাঙ্গা জেলায়। এতে হাড় কাঁপানো শীতে জবুথবু হয়ে পড়েছে জেলার জনজীবন। শুক্রবার (০২ জানুয়ারি) জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস।

সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারপাশ। উত্তরের হিমেল বাতাসে দুর্ভোগ বেড়েছে কয়েকগুণ। বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মিললেও উত্তাপ ছড়াচ্ছে না। খুব প্রয়োজন ছাড়া কাজে বের হচ্ছেন না কেউ।

ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। সব চেয়ে বেশি দুর্ভোগে খেটে-খাওয়া ছিন্নমূল মানুষ।

শহরের ইজিবাইক চালক সোহেল রানা জানান, সড়কে মানুষের চলাচল কমেছে। যাত্রী নেই খুব একটা। ঠান্ডা বাতাসে গাড়ি চালানো যাচ্ছে না।

কৃষি শ্রমিক রবিউল ইসলাম বলেন, তীব্র শীতের সকালে কাজ করা সম্ভব হচ্ছে না। হাত-পা বরফের মতো ঠান্ডা। কৃষিকাজে ভাটা পড়েছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, শুক্রবার সকাল ৯টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আদ্রতা ছিল শতকরা ৯৫ ভাগ। সপ্তাহজুড়ে তাপমাত্রা পরিস্থিত এমনই থাকতে পারে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)