যশোর, বাংলাদেশ || শনিবার, ২৫ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

তালায় দুটি বাল্যবিয়ের ঘটনায় জরিমানা মুচলেকা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ২৪ জুলাই,২০২৬, ০৮:০৩ পিএম
আপডেট : শুক্রবার, ২৪ জুলাই,২০২৬, ০৯:২২ পিএম
তালায় দুটি বাল্যবিয়ের ঘটনায় জরিমানা মুচলেকা

সাতক্ষীরার তালা উপজেলার খলিষখালী ও মাগুরা ইউনিয়নের পৃথক দুটি বাল্যবিয়ের ঘটনায় জরিমানা আদায় ও মুচলেকা গ্রহণ করা হয়েছে।

শুক্রবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান উক্ত জরিমানা আদায় করেন।

এ সময় নাবালিকাকে বিয়ে দেওয়ার জন্য মেয়ের বাবা খলিষখালী ইউনিয়নের এনায়েতপুর গ্রামের আবুল হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন আদালত।

অপরদিকে, একইদিনে মাগুরা ইউনিয়নের চাঁদকাটী গ্রাম এক কিশোরীর বাল্যবিবাহ বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন। বিবাহে নিষেধাজ্ঞা জারি এবং মেয়ের পরিবারের পক্ষ থেকে মুচলেকা গ্রহণ করা হয়।

সাতক্ষীরা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) নাজমুন নাহার বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তালা উপজেলার পৃথক দুটি স্থান থেকে বাল্যবিবাহের দায়ে জরিমানা আদায় ও মুচলেকা গ্রহণ করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)