মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ দুই মাদক কারবারিকে আটকের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় আটক দুইজনসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার (২৪ জুলাই) বিকেলে মহেশপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা মহেশপুর পৌরসভার নওদাগ্রামের মণ্ডলপাড়া রোডে রাজীবের বাড়ির সামনে অভিযান চালায়। এসময় ঘুগরী (বাগানপাড়া) এলাকার মনির হোসেন (৫০) এবং ঘুগরী (বেলেঘাটপাড়া) এলাকার বশির আহম্মেদ (৪৫) নামে দুইজনকে আটক করা হয়। পুলিশ তাদের কাছ থেকে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।
এ ঘটনায় আটক দুইজনসহ পলাতক রাজীবকে আসামি করে মামলা হয়েছে। রাজীব (৩৫) নওদাগ্রামের মণ্ডলপাড়া এলাকার বাসিন্দা। পলাতক আসামিকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।