যশোর, বাংলাদেশ || বুধবার, ২৯ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লোহাগড়ায় স্ত্রীর বিরুদ্ধে স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ২৮ জুলাই,২০২৬, ০২:২০ পিএম
আপডেট : মঙ্গলবার, ২৮ জুলাই,২০২৬, ০৫:৩৯ পিএম
লোহাগড়ায় স্ত্রীর বিরুদ্ধে স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ

নড়াইলের লোহাগড়া পৌরসভা এলাকায় রুবেল শেখ (২৮) নামে এক ভাঙড়ি ব্যবসায়ী যুবকের পুরুষাঙ্গ কাটার অভিযোগ উঠেছে তার স্ত্রী আদরী বেগমের (২০) বিরুদ্ধে। ভুক্তভোগী যুবকের পুরুষাঙ্গের ক্ষতস্থানে আটটি সেলাই লেগেছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে গোপীনাথপুরে আহত যুবকের শ্বশুরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত রুবেল শেখ যশোর জেলার ধলগ্রামের শহিদ শেখের ছেলে। তিনি লোহাগড়া শহরের গোপীনাথপুরে তার শ্বশুর বাড়ি এলাকায় ভাড়া থাকতেন। তার স্ত্রী আদরী বেগম ওই গ্রামের বাদলের মেয়ে।

ভুক্তভোগী রুবেল শেখ অভিযোগ করে বলেন, তার স্ত্রী আদরী বেগমের সঙ্গে তার বিভিন্ন সময়ে পরকীয়া সন্দেহের জেরে ঝগড়াঝাটি লেগেই থাকতো। এর জেরে মঙ্গলবার ভোরে ঘুমিয়ে থাকা অবস্থায় তার স্ত্রী আদরি বেগম তার বুকের উপরে বসে ধারালো ব্লেড জাতীয় বস্তু দিয়ে তার পুরুষাঙ্গ কেটে ফেলার চেষ্টা করেন। এসময় তিনি চিৎকার চেঁচামেচি করলে বাড়িতে থাকা অন্য লোকজন ও স্থানীয়দের সহোযোগিতায় তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এরপরে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে তার ক্ষত স্থানে আটটি সেলাই দেওয়া হয়। এ ঘটনায় তিনি থানায় তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করবেন বলে জানান।

এ ঘটনায় ভুক্তভোগী রুবেল শেখের অভিযোগের ভিত্তিতে তার স্ত্রী অভিযুক্ত আদরী বেগমকে আটক করেছে লোহাগড়া থানা পুলিশের একটি দল। আদরী বেগম পুলিশ হেফাজতে থাকায় এসব অভিযোগের ব্যাপারে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)