যশোর, বাংলাদেশ || বুধবার, ২৯ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে আসিফ সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ২৯ জুলাই,২০২৬, ০১:৩১ পিএম
আপডেট : বুধবার, ২৯ জুলাই,২০২৬, ০২:১২ পিএম
যশোরে আসিফ সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

নোংরা পরিবেশ, ময়লা-আবর্জনার পাশে মিষ্টি তৈরি এবং ফ্রিজে বাসি দই সংরক্ষণের অভিযোগে যশোরের 'আসিফ সুইটস' নামক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ টিম বুধবার (২৯ জুলাই) কারখানা ও দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করে।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যশোরের কর্মকর্তা আব্দুর রহমান জানান, বুধবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আসিফ সুইটসের ই-ব্লক কলাবাগান এলাকার কারখানায় অভিযান চালানো হয়। পরিদর্শনের সময় দেখা যায়, কারখানায় পানি নিষ্কাশনের উপযুক্ত ড্রেনেজ ব্যবস্থা নেই এবং পুরো পরিবেশ অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর। চারপাশে মাছি ভনভন করছে এবং ময়লার ডাস্টবিনের পাশে খোলা অবস্থায় মিষ্টি তৈরি করা হচ্ছে।

কারখানায় অভিযানের পর উপশহর খাজুরা বাসস্ট্যান্ড এলাকায় আসিফ সুইটসের বিক্রয়কেন্দ্রে অভিযান চালায় টিমটি। সেখানে গিয়ে দোকানের ফ্রিজে রাখা বাসি দই ও নিম্নমানের মিষ্টি জব্দ করা হয়।

এসব অনিয়ম ও অপরাধের দায়ে দোকান মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়। একই সঙ্গে আগামী এক সপ্তাহের মধ্যে কারখানার পরিবেশ সম্পূর্ণ পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযান পরিচালনাকালে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিমুজ্জামানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)