যশোর, বাংলাদেশ || বুধবার, ৫ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

টাঙ্গাইলের আওয়ামী নেতা বেনাপোল ইমিগ্রেশনে আটক

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ৪ আগস্ট,২০২৬, ০৫:৫৪ পিএম
আপডেট : মঙ্গলবার, ৪ আগস্ট,২০২৬, ০৬:১৭ পিএম
টাঙ্গাইলের আওয়ামী নেতা বেনাপোল ইমিগ্রেশনে আটক

ইমিগ্রেশন সার্ভারের 'স্টপলিস্টে' নাম থাকায় যশোরের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে হুমায়ুন তালুকদার নামে এক যাত্রীকে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে তিনি বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার উদ্দেশে আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে গেলে সার্ভারের স্টপলিস্টে তার নাম শনাক্ত হয়। এ সময় দায়িত্বরত ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

আটক হুমায়ুন তালুকদার টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের সুভল্লা এলাকার বাসিন্দা। তার বাবা আব্দুর রশিদ তালুকদার। তার পাসপোর্ট নম্বর এ-০৫০২৫৪৫৪।

ইমিগ্রেশন পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং মির্জাপুর উপজেলা কৃষকলীগের বহিষ্কৃত সভাপতি।

পুলিশের তথ্যমতে, তার বিরুদ্ধে মির্জাপুর থানায় একটি মামলা রয়েছে (এফআইআর নম্বর- ০৫, তারিখ- ৪ জানুয়ারি ২০২৬)। মামলায় আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২-এর ৪/৫ ধারা ছাড়াও দণ্ডবিধি, ১৮৬০-এর ১৪৩, ১৪৭, ৪৪৭, ৩২৩, ৩২৪, ৩২৬, ৩০৭ ও ৩৪ ধারায় অভিযোগ রয়েছে।

বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ সাইফুর রহমান খান জানান, ভারত যাওয়ার প্রক্রিয়ার সময় ইমিগ্রেশন সিস্টেমে যাচাই করে দেখা যায়, হুমায়ুন তালুকদার কালো তালিকায় অন্তর্ভুক্ত রয়েছেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে আটক করা হয় এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশনের পরিচালক শামীম হোসেন বলেন, স্টপলিস্টভুক্ত কোনো ব্যক্তি ইমিগ্রেশনে এলে নিয়ম অনুযায়ী তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনাতেও প্রচলিত বিধি অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)