যশোর, বাংলাদেশ || বুধবার, ৫ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চুয়াডাঙ্গায় এক সহযোগীসহ উচ্চ আদালতের ভুয়া আইনজীবী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ৪ আগস্ট,২০২৬, ০৯:০১ পিএম
চুয়াডাঙ্গায় এক সহযোগীসহ উচ্চ আদালতের ভুয়া আইনজীবী আটক

চুয়াডাঙ্গায় ‘উচ্চ আদালতের আইনজীবী’ পরিচয়দানকারী ও তার এক সহযোগীকে আটক করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকাল ৪টার দিকে চুয়াডাঙ্গার আদালত চত্বর থেকে এদের আটক করা হয়।

আটকরা হলেন, উচ্চ আদালতের আইনজীবী পরিচয়দানকারী সাগর আহম্মেদ ও তার সহযোগী মকবুল হোসেন।

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার অহিদুল ইসলাম বলেন, কিশোরগঞ্জের মিঠামইন এলাকার সাগর আহম্মেদ নিজেকে উচ্চ আদালতের আইনজীবী পরিচয়ে সারাদেশে প্রতারণা করে আসছিলেন।

সম্প্রতি তিনি একই পরিচয় ব্যবহার করে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পাটাচোরা গ্রামে বিয়ে করে বসবাস শুরু করেন।

ইতিমধ্যে তিনি চুয়াডাঙ্গার আদালতপাড়াসহ বিভিন্ন স্থানে নিজের ভুয়া পরিচয় ব্যবহার করে সাধারণ বিচারপ্রার্থীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতে শুরু করেন।

মঙ্গলবার এক ভুক্তভোগী তার বিরুদ্ধে চুয়াডাঙ্গার আদালতে মামলা করতে এসে আদালত চত্বরেই সাগর আহম্মেদের দেখা পেয়ে তাকে আটক করে আইনজীবী সমিতিতে নিয়ে আসেন।

জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে অভিযুক্ত সাগর আহম্মেদ নিজের দোষ শিকার করেন।

পরে তাকে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, অভিযুক্ত সাগর আহম্মেদকে আটক করা হয়েছে। তাকে জিঞ্জাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)