যশোর, বাংলাদেশ || বুধবার, ৫ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ৪ আগস্ট,২০২৬, ০৭:৫৯ পিএম
উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ

উচ্চ আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে পৈত্রিক সম্পত্তি দখলের উদ্দেশ্যে অপপ্রচার চালানোর অভিযোগে আলমগীর হোসেন ও শরিফুল ইসলাম নামে দুজনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন রওশন আরা রুবি নামে একজন।

মঙ্গলবার (৪ আহস্ট) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, দেবহাটা উপজেলার বালিথা ও বিল শিমুলবাড়িয়া মৌজার ‘ধাপার ঘের’-এ তাদের এসএ ও বিএস খতিয়ানভুক্ত আট দশমিক ৩৩ একর পৈত্রিক সম্পত্তি রয়েছে।

তার দাবি, ২০০২ সালে স্বামীর মৃত্যুর পর প্রতিপক্ষ জোরপূর্বক জমি দখল করে।

দীর্ঘ ১৬ বছরের আইনি লড়াই শেষে ২০১৮ সালে তারা জমির দখল ফিরে পান এবং বর্তমানে বৈধভাবে ভোগদখলে রয়েছেন।

পরবর্তীতে দায়ের হওয়া মামলায় উচ্চ আদালতের স্থগিতাদেশ এখনো বহাল থাকায় নিম্ন আদালতের কার্যক্রমও স্থগিত রয়েছে।

রওশন আরা রুবি অভিযোগ করেন, আদালতে সুবিধা করতে না পেরে প্রতিপক্ষ বিভিন্ন দপ্তরে ভিত্তিহীন অভিযোগ দাখিল করছে এবং রাজনৈতিক পরিচয় ব্যবহার করে তাদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছে।

গত ৩ আগস্ট অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তাদের বিরুদ্ধে আনা অভিযোগও সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তিনি।

তিনি আরও দাবি করেন, প্রতিপক্ষের কয়েকজনের বিরুদ্ধে চাদাবাজি ও হত্যার হুমকিসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে আলমগীর হোসেনের বিরুদ্ধে চাদাবাজির মামলার চার্জশিট রয়েছে; পরবর্তী শুনানি আগামী ১২ আগস্ট।

এছাড়া দেবহাটা থানায় আলমগীর, রনিসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে হত্যার হুমকির মামলা বিচারাধীন, যার পরবর্তী তারিখ আগামী ২ সেপ্টেম্বর।

এ ঘটনায় পুলিশ সুপার, জেলা প্রশাসক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেন রওশন আরা রুবি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)