স্টাফ রিপোর্টার
, যশোর
ছয় হাজার পিস ইয়াবাসহ আম্বিয়া বেগম (৫৪) নামে এক নারীকে আটকের দাবি করেছে যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
তিনি শার্শা উপজেলার দক্ষিণ বুরুজবাগান জোড়পাড়া এলাকার আকবর আলীর স্ত্রী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক পারভীন আখতার স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক রাফিজা খাতুনের নেতৃত্বে একটি টিম আম্বিয়ার বাড়িতে অভিযান চালান। সে সময় আম্বিয়াকে আটক এবং তার ঘর তল্লাশ করে ছয় হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এই ঘটনায় শার্শা থানায় একটি মামলা হয়েছে।