যশোর, বাংলাদেশ || বুধবার, ৫ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে আদালতে মামলা

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ৪ আগস্ট,২০২৬, ০৭:৩৪ পিএম
আপডেট : বুধবার, ৫ আগস্ট,২০২৬, ১২:০২ এ এম
মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে আদালতে মামলা

মাদকাসক্ত ছেলের নির্যাতনের শিকার হয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন রহিমা বেগম নামে এক মা। ছেলে আওয়ালের (২৪) বিরুদ্ধে মারপিট, নগদ টাকা ও সোনার অলংকার চুরি, বসতবাড়িতে ভাঙচুর এবং প্রাণনাশের হুমকির অভিযোগ দিয়েছেন।

যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল অভিযোগটি আমলে নিয়ে আসামির প্রতি সমন জারির আদেশ দিয়েছেন।

মামলার বাদী কোতোয়ালী থানার পূর্ব বারান্দী ২ নম্বর কলোনীর বাসিন্দা রহিমা বেগম।

মামলার অভিযোগে জানা গেছে , দীর্ঘদিন ধরে তার ছেলে আওয়াল মাদকাসক্ত হয়ে পড়েছে। নেশার টাকার জন্য প্রায়ই মা-বাবার কাছে টাকা দাবি করতো। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের ওপর শারীরিক নির্যাতন চালাতো। স্থানীয়ভাবে একাধিকবার তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করা হলেও আওয়াল সংশোধন হননি।

গত ২৬ জুলাই সকাল সাড়ে ১১টার দিকে নেশার টাকার দাবিতে আওয়াল ঘরের ভেতরে শিল-নোড়া দিয়ে তার মায়ের ডান হাঁটুতে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। মাকে রক্ষা করতে এগিয়ে এলে বাবাকেও বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারপিট করে আওয়াল।

হামলার একপর্যায়ে ঘরের শোকেজ ভেঙে সেখান থেকে নগদ ১৫ হাজার টাকা এবং প্রায় চার আনা ওজনের একটি জোড়া সোনার কানের দুল নিয়ে যায়। বিষয়টি কাউকে জানালে তাদের হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকি দেয়। আসামি নিয়মিত মাদকাসক্ত অবস্থায় বাড়িতে এসে ভাঙচুর করে এবং নেশার অর্থের জন্য নিজ বাড়িসহ আশপাশের বিভিন্ন বাড়ি থেকে চুরি করে। এতে প্রতিবেশীদের ক্ষতিপূরণও তাদের বহন করতে হয়েছে। দীর্ঘদিন সহ্য করার পর স্থানীয়দের সাথে পরামর্শ করে তিনি আদালতে গিয়ে মামলা করেছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)