যশোর, বাংলাদেশ || বুধবার, ৫ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মারামারি মামলায় দম্পতির সাজা

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ৪ আগস্ট,২০২৬, ০৭:৩৮ পিএম
মারামারি মামলায় দম্পতির সাজা

মারামারির মামলায় যশোরে এক দম্পতির ভিন্ন মেয়াদে সাজা হয়েছে। এরা হলেন, শহরের ঘোপ নওয়াপাড়া রোডের খায়রুল ইসলাম বাপ্পি (৫৫) এবং তার স্ত্রী রুপালী বেগম (৪৫)।

যশোরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম তার রায়ে খায়রুল ইসলাম বাপ্পিকে ছয় মাসের এবং তার স্ত্রী রুপালীকে এক হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন।

রায়ে আরো এক আদেশে খায়রুল ইসলাম বাপ্পিকে উচ্চ আদালতে অপিলের শর্তে এক মাসের জামিন দেওয়া হয়েছে। আর রুপালী খাতুন তাৎক্ষণিক এক হাজার টাকা জরিমানা পরিশোধ করায় তাকে মুক্তি দেয়া হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, একই এলাকার শেখ আব্দুর রফিক (৬৭) মারপিট, খুন জখমের হুমকি ও শ্লীলতাহানীর অভিযোগে চারজনের নামে ২০২৫ সালের ১৮ মার্চ কোতোয়ালি থানায় একটি মামলা করেন। আসামিরা হলো, সাজাপ্রাপ্ত দুইজন ছাড়াও সিরাজুল ইসলাম বাপ্পির ছেলে নাছিরুল ইসলাম বিশাল (২৮) এবং খায়রুল ইসলাম বাপ্পির মেয়ে সানজিদা ইসলাম বিপাশা (৩৫)।

এজাহারে শেখ আব্দুর রফিক উল্লেখ করেন, আসামিরা তার প্রতিবেশী। জমি নিয়ে তাদের সাথে আগে থেকে বিরোধ চলে আসছিল। সে কারণে তারা প্রায় সময় খুন জখমের হুমকি দিতো। ২০২৫ সালের ১৭ মার্চ সকাল ৯টার দিকে বাড়ির পেছনের সীমানার প্রাচীর কেটে দরজা স্থাপন করতে চাইলে আসামিরা বাধা দেয়। প্রতিবাদ করতে গেলে আসামিরা তাকে মারপিট করে। এ সময় তার শ্যালিকা সাইদা ইসলাম ও মমতাজ পারভীনকে মারপিট ও শ্লীলতাহানী ঘটায়, ইট পাথর মেরে তাদের জখম করে। পরে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। পরে তিনিসহ জখমপ্রাপ্তরা হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন এবং কোতোয়ালি থানায় একটি মামলা করেন।

এই মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম আসামি খায়রুল ইসলাম বাপ্পি ও তার স্ত্রী রুপালী খাতুনকে ওই সাজা দেন এবং বাকি দুইজনের খালাস দেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)