যশোর, বাংলাদেশ || রবিবার, ১৬ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাতক্ষীরায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকসহ চার নেতা গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ১৬ আগস্ট,২০২৬, ০৯:৩১ এ এম
আপডেট : রবিবার, ১৬ আগস্ট,২০২৬, ০৪:৪৬ পিএম
সাতক্ষীরায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকসহ চার নেতা গ্রেপ্তার

সাতক্ষীরায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক যুবলীগ নেতা মাস্টার শফিকুল ইসলাম, জেলা তাঁতিলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এবং সাতক্ষীরা পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান শোভন।

পুলিশ জানায়, শুক্রবার দুপুরে শহরের সুলতানপুর এলাকার একটি বাড়ি থেকে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেনকে গ্রেপ্তার করা হয়।

একই সময়ে কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক যুবলীগ নেতা মাস্টার শফিকুল ইসলামকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে সুলতানপুর এলাকা থেকে জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ও পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান শোভনকে গ্রেপ্তার করে পুলিশ।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তিরা নাশকতার মামলার আসামি। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)