মাগুরা প্রতিনিধি
মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালী পশ্চিমপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৮ বোতল ফেনসিডিলসহ সোহেল রানা (৩৭) নামে এক যুবককে গ্রেপ্তারের দাবি করেছেন মাগুরার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। গ্রেপ্তার সোহেল রানা ওই গ্রামের মৃত নুরুল হক ব্যাপারীর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, রোববার মাদকদ্রব্য অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে সোহেল রানাকে গ্রেপ্তার করেন। এ সময় তার কাছ থেকে ৩৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বেলাল হোসেন বাদী হয়ে সোহেল রানার বিরুদ্ধে মাগুরা সদর থানায় একটি মামলা করেছেন।